News Flash

  • Home
  • দেশ
  • ৫ অক্টোবর মধ্যপ্রদেশ ও রাজস্থানে সফরে প্রধানমন্ত্রীর, উদ্বোধন করবেন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প
Image

৫ অক্টোবর মধ্যপ্রদেশ ও রাজস্থানে সফরে প্রধানমন্ত্রীর, উদ্বোধন করবেন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প

নয়াদিল্লি, ৪ অক্টোবর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মধ্যপ্রদেশ ও রাজস্থান সফরে যাচ্ছেন। সেখানে ১৭ হাজার কোটি টাকার বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। দুই রাজ্য সফরের শুরুতে মধ্যপ্রদেশের জবলপুরে যাবেন প্রধানমন্ত্রী মোদী, সেখানে তিনি রাস্তা, রেল, গ্যাস পাইপলাইন, আবাসন এবং বিশুদ্ধ পানীয় জলের মতো সেক্টরে ১২,৬০০ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও উৎসর্গ করবেন।

মধ্যপ্রদেশের ইন্দোরে লাইট হাউস প্রকল্পের উদ্বোধন হলে সকলের জন্য আবাসন প্রদানের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি আরও শক্তিশালী হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা – আরবানের অধীনে প্রায় ১২৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পটি এক হাজারেরও বেশি সুবিধাভোগী পরিবারকে উপকৃত করবে।

রাজস্থান সফরে গিয়ে যোধপুরে রাস্তা, রেল, বিমান চলাচল, স্বাস্থ্য এবং উচ্চ শিক্ষার মতো সেক্টরে প্রায় পাঁচ হাজার কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও দেশকে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। তিনি স্বাস্থ্য পরিকাঠামো শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রকল্পগুলির মধ্যে রয়েছে এইমস, যোধপুরে ৩৫০ শয্যার ট্রমা সেন্টার এবং ক্রিটিক্যাল কেয়ার হাসপাতাল ব্লক এবং প্রধানমন্ত্রী – আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিকাঠামো মিশনের অধীনে সাতটি ক্রিটিক্যাল কেয়ার ব্লক রাজস্থান জুড়ে তৈরি করা হবে।

Releated Posts

বারবার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করল পাঞ্জাব বিধানসভা

চণ্ডীগড়, ৩ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের…

ByBySandeep Biswas Aug 3, 2026

সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত, বিরোধীদের বড় সম্পদ সংসদ: শশী থারুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করার ওপর জোর দিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার বলেন,…

ByByNews Desk Aug 3, 2026

তিন বছরের মধ্যে ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): আগামী তিন বছরের মধ্যে ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে যৌথভাবে…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি-জেএসএসসি অনিয়মের অভিযোগে আন্দোলন তীব্র, ‘সরকারকে মাথা নত করতেই হবে’ দাবি ঝাড়খণ্ডের পড়ুয়াদের

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top