News Flash

  • Home
  • দেশ
  • গ্রেফতার আপ সাংসদ সঞ্জয় সিং
Image

গ্রেফতার আপ সাংসদ সঞ্জয় সিং

নয়াদিল্লি, ৪ অক্টোবর (হি. স.) : বুধবার আম আদমি পার্টির রাজ্যসভার সদস্য সঞ্জয় সিংকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) । একজন আপ নেতা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও ইডির তরফে এখনও তা নিশ্চিত করা হয়নি। তাঁর বিরুদ্ধে দিল্লি আবগারি দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

ইডি এর আগে দিল্লিতে সঞ্জয় সিংয়ের বাড়িতে অভিযান চালিয়েছিল। সূত্রের খবর, দিল্লির আবগারি নীতির সঙ্গে যুক্ত একটি আর্থিক তছরুপির মামলায় সঞ্জয় সিংকে এদিন জেরা করা হচ্ছিল। কেন্দ্রীয় তদন্ত সংস্থা তাঁকে প্রায় ১০ ঘণ্টারও বেশি সময় ধরে জেরা করে। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়। প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকেও একই মামলায় গ্রেফতার করা হয়েছে। সে এখন জেলে।

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top