News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জলের সমস্যার সমাধানের জন্য মুখ্যমন্ত্রী কাছে আবেদন
Image

জলের সমস্যার সমাধানের জন্য মুখ্যমন্ত্রী কাছে আবেদন

ধর্মনগর প্রতিনিধি ,8 অক্টোবর : থেকে কদমতলার তেমাথা থেকে শুরু করে কদমতলা আরডি ব্লক পর্যন্ত ৮০০ মিটার জায়গার ডান এবং বাঁদিকে হাজার হাজার মানুষ পানীয় জলের থেকে বঞ্চিত হচ্ছে। 

উল্লেখ্য রাজ্য সরকারকে এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান যে দীর্ঘদিন যাবত পড়ে থাকা পি ডব্লিউ ডি এর রাস্তাটি সংস্কারে হাত দেওয়া হয়েছে। কিন্তু এই ৮০০ মিটার রাস্তা বানাতে গিয়ে হঠাৎ করে  এক অক্টোবর থেকে জলের পাইপলাইন ডিডাব্লিউএস থেকে কেটে দেওয়া হয়েছে। কোন ধরনের বিকল্প ব্যবস্থা ছাড়াই পানীয় জলের পাইপলাইন কেটে দেওয়ায় বিশাল বিপত্তিতে পড়েছে রাস্তার দুইপাশের ব্যবসায়ীরা এবং বাসিন্দারা। এদিকে দক্ষিণ কদমতলার যে ডিপ টিউবলের ব্যবস্থাটি ছিল তা চার মাস ধরে অকেজো হয়ে পড়ে আছে।

 এই ডিপ টিউবলটিকে সংস্কার করে যদি পাইপলাইন কাটা হত তবুও মানুষের কিছুটা সুরাহা হতো। কিন্তু এইভাবে হঠাৎ করে পূজার প্রাক মুহূর্তে জলের পাইপলাইন কেটে দেওয়ায় মানুষের মধ্যে হাহাকার সৃষ্টি হয়েছে। এদিকে যেভাবে ৮০০ মিটার রাস্তার কাজ চলছে তাতে কতদিন লাগবে তা এখনই বলা যাচ্ছে না। যদি তিনটি ধাপে রাস্তার কাজ করা হতো এবং জলের পাইপলাইন ধাপে ধাপে কাটা হতো তবুও সাধারণ মানুষ যে জলের হাহাকারে ভুগছে তার থেকে কিছুটা হলেও নিস্তার পেতো।

 নির্বাচিত জনপ্রতিনিধিরা মুখ বন্ধ করে বসে আছে যদিও তারা সাধারণ মানুষের ভোটে নির্বাচিত এবং সাধারণ মানুষের সুবিধা ও অসুবিধা বোঝার কর্তব্য তাদের। নিরুপায় কদমতলা বাসীদের পক্ষে প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য আবদুল বাসিত চৌধুরী রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহার কাছে আবেদন জানিয়েছেন। যাতে পূজার প্রাক মুহূর্তে পানীয় জল নিয়ে যে দুরবস্থা সৃষ্টি হয়েছে কদমতলার ৮০০ মিটার এলাকার দুপাশের মানুষের মধ্যে তা নিরসনে তিনি যাতে এগিয়ে আসেন। কারণ কদমতলা বাসীরা বুঝে গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়া তাদেরকে এই অবর্ণনীয় পরিস্থিতির থেকে নিস্তার দেওয়ার আর কেউ নেই। তাই মুখ্যমন্ত্রীর কাছে তারা মানবিক আবেদন জানিয়ে চিঠি লিখেছেন।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top