News Flash

  • Home
  • দিনের খবর
  • নির্বাচন এগিয়ে আসছে সমস্ত এজেন্সি সক্রিয় হয়ে উঠবে : অরবিন্দ কেজরিওয়াল
Image

নির্বাচন এগিয়ে আসছে সমস্ত এজেন্সি সক্রিয় হয়ে উঠবে : অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, ৪ অক্টোবর (হি.স.): আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংয়ের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তল্লাশি অভিযান নিয়ে মুখ খুললেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়াল দাবি করে বলেছেন, “সঞ্জয় সিংয়ের বাড়িতে কিছু পাওয়া যাবে না।” একইসঙ্গে তিনি বলেছেন, “২০২৪ সালের নির্বাচন এগিয়ে আসছে এবং তাঁরা জানে যে হেরে যাবে। এগুলি তাঁদের মরিয়া প্রচেষ্টা। নির্বাচন ঘনিয়ে আসায় ইডি, সিবিআই-এর মতো সব সংস্থা সক্রিয় হয়ে উঠবে।”

এদিকে, দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে অরবিন্দ কেজরিওয়ালের ইস্তফা চেয়ে বুধবার দিল্লিতে বিক্ষোভ দেখায় বিজেপি। বুধবার সকালে দিল্লিতে আম আদমি পার্টির দফতরের বাইরে বিক্ষোভ দেখান বিজেপির নেতা ও কর্মীরা। দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে কেজরিওয়ালের ইস্তফার দাবিতে সরব হন তাঁরা। বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি এদিন বলেছেন, “আমরা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগের দাবিতে এখানে জড়ো হয়েছি। দিল্লির প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈন এবং মণীশ সিসোদিয়া দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন এবং অরবিন্দ কেজরিওয়াল তাঁদের বাঁচানোর চেষ্টা করছেন। তাঁদের মধ্যে তিনিই সকলের মাস্টারমাইন্ড।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top