News Flash

  • Home
  • দিনের খবর
  • অভিষেকের স্ত্রী, বাবা-মাকে সমন, তোপ ফিরহাদের
Image

অভিষেকের স্ত্রী, বাবা-মাকে সমন, তোপ ফিরহাদের

নয়াদিল্লি, ৪ অক্টোবর (হি. স.) : ধর্না কর্মসূচি সেরে কলকাতা ফেরার আগেই অভিষেকক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ৯ অক্টোবর সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে তাঁকে। একই সঙ্গে অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও তলব করেছে ইডি। তলব করা হয়েছে তাঁর মা-বাবাকেও। সেই নিয়ে নতুন করে পারদ চড়ছে রাজ্য রাজনীতির।

বুধবার সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মন্ত্রী-মেয়র ফিরহাদ হাকিম বলেন, “আগে একটা কথা ছিল, জো ডর গয়া, ওহ্ মর গয়া। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন এত ভয় পাচ্ছে কেন্দ্রীয় সরকার? কারণ হচ্ছে, তৃণমূল যেভাবে বাংলায় ওদের পরাজিত করেছে, তাতে নাকানি চোবানি খেয়েছেন নরেন্দ্র মোদি-অমিত শাহরা। এত অপদস্থ বোধহয় আর কোথাও হতে হয়নি।”

২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে ফিরহাদ আরও বলেন, “২০০ পার বলেছিলেন, পগার পার হয়ে গিয়েছে। এটাই রাগের মূল কারণ। এখন বাংলা যখন আইএনডিআই জোটে এগিয়ে যাচ্ছে, জোটের সমন্বয় কমিটির সদস্য করা হয়েছে অভিষেককে, তাতে ভয় পেয়েছে ওরা। ভাবছে এই বার্তা যদি গোটা দেশে ছড়িয়ে পড়ে, তাহলে মোদি সাহেব ক্ষমতায় ফিরবেন না নিশ্চিত। সেই ভয়ে এখন মরণঝাঁপ। তাই অভিষেককে আটকাও।”

প্রাথমিক দুর্নীতি মামলায় অভিষেকের বাবা-মাকেও তলব করেছে ইডি। আগামী সপ্তাহে তলব করা হয়েছে রুজিরাকেও। সেই নিয়ে ফিরহাদের বক্তব্য, “একজনের বাড়ির লোকজনকে হেনস্থা করছেন আপনি। যারা বউকে, মাকে ধরে টানে, তাদের কাপুরুষ বলা হয়। সেই কাজটা এখন নরেন্দ্র মোদী সরকার করছে। এটাকে ধিক্কার জানাই। এমন প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখে লজ্জাবোধ হচ্ছে।”

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top