ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর।।জয়ে ফিরলো রাজ্যের তিন দাবাড়ু। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে অনুষ্ঠিত জাতীয় অনূর্ধ্ব-১১ দাবা প্রতিযোগিতায়। ভাইজাকের রাজীব গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত আসরে বুধবার সকালে ষষ্ঠ রাউন্ডের খেলা হয়। তাতে জয় পায় প্রাঞ্জল দেবনাথ, আরাধ্যা দাস এবং অঙ্কিতা সরকার। বালক বিভাগে মেট্রিক্স চেস আকাদেমির দাবাড়ু প্রাঞ্জল (১২২৭) পরাজিত করে মহারাষ্ট্রের ছেদা বিভাজ (১০৯৫)কে। শাক্য সিনহা মোদক (১৩৫৪) হেরে যায় হরিয়ানার দাবাড়ুর বিরুদ্ধে। বালিকা বিভাগে মেট্রিক্স চেস আকাদেমির দাবাড়ু আরাধ্যা দাস (১২২৪) পরাজিত করে তামিলনাড়ুর সানা জি (১০১৪) কে। এছাড়া রাজ্যের অপর দাবাড়ু অঙ্কিতা সরকার পরাজিত করে অন্ধ্রপ্রদেশের কন্নি লিতিকাকে। ৬ রাউন্ড শেষে প্রাঞ্জল, শাক্য এবং আরাধ্যার পয়েন্ট সাড়ে ৩। এবং অঙ্কিতার পয়েন্ট ২।

জাতীয় অনূর্ধ্ব ১১ দাবায় জয় পেলো রাজ্যের ৩ দাবাড়ু
Tags:
Releated Posts
ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি
মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…
স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…
গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…


















