News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তিন নেশাকারবারী সহ প্রায় ১৫ লক্ষ টাকার নেশা সামগ্রী উদ্ধার, আরও চারজন টার্গেটে
Image

তিন নেশাকারবারী সহ প্রায় ১৫ লক্ষ টাকার নেশা সামগ্রী উদ্ধার, আরও চারজন টার্গেটে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবরঃ গোপন সংবাদের ভিত্তিতে ফের শহরের কুখ্যাত নেশা কারবারীদের আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। এদিনের এই নেশা বিরোধী অভিযান সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে সদর এসডিপিও দেবপ্রসাদ দত্ত জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই মহারাজগঞ্জ বাজার এলাকায় নেশার সাম্রাজ্য বিস্তার করে বসেছিল প্রদীপ কুমার দাস ওরফে নিরু। কিন্তু তাকে জালে তুলতে ব্যর্থ হচ্ছিলেন পুলিশ আধিকারিকেরা। শেষ পর্যন্ত মঙ্গলবার বিকেলে মহারাজগঞ্জ থানা ও পূর্ব থানার যৌথ উদ্যোগে প্রদীপ কুমার দাসকে আটক করা হয়েছে। পাশাপাশি এসকফ, ইয়াবা ট্যাবলেট , তার নেশার বানিজ্যে ব্যবহৃত বাইক ও মোবাইল ফোন আটক করেছে পুলিশ। পরবর্তীতে তার সহযোগিতায় আস্তাবল এলাকা থেকে আরও দুজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছে প্রচুর পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ। আটককৃত দুই যুবকের নাম অজয় কুমার রায় ও মনীষ রায়। আরও চারজন নেহা কারবারীকে পূজার আগেই আটক করা হবে বলেও জানিয়েছেন সদর এসডিপিও। এদিনের অভিযানে উদ্ধারকৃত নেশাসামগ্রীগুলির সর্বমোট বাজার মূল্য ১০ থেকে ১৫ লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন সদর এসডিপিও। মূলত আসন্ন শারদোৎসবকে শান্তিপূর্ণভাবে কাটানোর জন্য এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

x

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top