News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দিল্লিতে বক্তৃতা প্রতিযোগিতায় রাজ্যের প্রতিনিধিত্ব করবেন প্রজ্ঞা
Image

দিল্লিতে বক্তৃতা প্রতিযোগিতায় রাজ্যের প্রতিনিধিত্ব করবেন প্রজ্ঞা

আগরতলা, ১ অক্টোবর : এবছর নেহেরু যুব কেন্দ্র আয়োজিত ” বর্তমান সময়ে গান্ধীজীর আদর্শের প্রাসঙ্গিকতা ”  শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতায় রাজ্যস্তরে প্রথম স্থান অর্জন করে প্রজ্ঞা মজুমদার, জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে জাতীয় স্তরের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। আজই সে আজ দিল্লির উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। আগামীকাল, ২ রা অক্টোবর দিল্লির সংসদ ভবনে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করবে  প্রজ্ঞা  ।

ভারত সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে নেহেরু যুব কেন্দ্রের রাজ্য অধিকর্তা শ্রীমতি জবা চক্রবর্তী এসংবাদ জানিয়েছেন। তিনি বলেন, রাজ্যের যুবক-যুবতীদের চরিত্র গঠন, মানসিক শক্তির বিকাশ,  ব্যাক্তিত্ব সম্পন্ন যুবসমাজ  তৈরি ও সামাজিক জীবনের উন্নতিকল্পে নেহেরু যুব কেন্দ্র নিয়মিতভাবে এইরকম অনুষ্ঠান করছে।

নেহেরু যুব কেন্দ্রের এক বিবৃতিতে জানানো হয়, আগরতলার মিলন সংঘ এলাকার নিবাসী পার্থ মজুমদার এবং রুপালি সরকারের জেষ্ঠা কন্যা কুমারী প্রজ্ঞা মজুমদার মনিপুরের রিমস কলেজে এমবিবিএস কোর্সে চূড়ান্ত বর্ষে পাঠরত। পড়াশোনার পাশাপাশি শৈশব থেকেই সে নাচ, গান, ছবি আঁকা, নাটক, সাঁতার অনুশীলন করে আসছে ।  নৃত্য, সংগীত ও চিত্রাঙ্কনে বিশারদ ডিগ্রী অর্জন করেছে সে । অভিনয় ক্ষেত্রেও প্রতিভার ছাপ রেখে চলছে প্রজ্ঞা। মঞ্চে প্রথম অভিনয় করে চতুর্থ শ্রেণীতে পড়াকালে । পরবর্তীতে, রাজ্য স্তরের প্রতিযোগিতায় ‘ বেস্ট অফ দা বেস্ট ‘ অভিনেত্রীর শিরোপা অর্জন করে । ভীষ্মদেব স্মৃতি নাটক প্রতিযোগিতা,  আন্ত:  অফিস নাটক প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে সর্বশ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান অর্জন তার অভিনয় দক্ষতার সাক্ষ্য বহন করে। তেমনি, প্রথম বারের মতো নাটক লিখেই  কুমারী প্রজ্ঞা  রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ নাট্যকারের পুরস্কার লাভ করে।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top