News Flash

  • Home
  • দেশ
  • ‘স্বচ্ছতা হি সেবা’ প্রকল্পের প্রচারে অংশগ্রহণ পীযূষ গোয়েল ও ওম বিড়লার
Image

‘স্বচ্ছতা হি সেবা’ প্রকল্পের প্রচারে অংশগ্রহণ পীযূষ গোয়েল ও ওম বিড়লার

কোটা, ১ অক্টোবর (হি.স) : কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা রবিবার রাজস্থানের কোটায় ‘স্বচ্ছতা হি সেবা’ প্রকল্পে অংশ নিয়েছিলেন। পীযূষ গোয়েল এক্স-এর মাধ্যমে পোস্ট করে লেখেন, সকলের প্রচেষ্টায়, ভারত হয়ে উঠবে পরিচ্ছন্ন ও সমৃদ্ধ! আজ কোটায়, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘স্বচ্ছতা হি সেবা’ অভিযানে যোগ দিয়েছিলাম। কোটায় লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে আমিও এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছি, এবং সকলকে এই অভিযানে অংশগ্রহণ করতে আহ্বানও জানিয়েছি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পয়লা অক্টোবর সারা দেশের মানুষকে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়ার আহ্বান জানান। সারা দেশের নেতারা আজ ‘স্বচ্ছতা হি সেবা’ প্রকল্পের অধীনে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। পয়লা অক্টোবর সকাল ১০ টায় শুরু হওয়া পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়ার জন্য সারা দেশের মানুষকে প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার বলেছিলেন যে পরিচ্ছন্ন ভারত একটি অঙ্গীকার, এই দায়িত্ব সকলের পালন করা উচিত।

Releated Posts

পলাতক পাথর খাদান ব্যবসায়ী তুলু মণ্ডলের ম্যানেজার গ্রেফতার, টাকার উৎস খতিয়ে দেখছে পুলিশ

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূমে পলাতক পাথর খাদান ব্যবসায়ী তুলু মণ্ডল ওরফে মহম্মদ নাজিবুদ্দিনের ম্যানেজার সীতেশ প্রামাণিককে…

ByByNews Desk Aug 3, 2026

মালদায় বাংলাদেশে নিষিদ্ধ কফ সিরাপ পাচারচক্রের পর্দাফাঁস, ওষুধ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার ২.৪০ কোটি টাকা

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের মালদা জেলায় বাংলাদেশে নিষিদ্ধ কফ সিরাপ পাচারচক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ…

ByByNews Desk Aug 3, 2026

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top