News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে স্বচ্ছ ভারত অভিযান পালিত রাজ্যের বিভিন্ন জায়গায়
Image

প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে স্বচ্ছ ভারত অভিযান পালিত রাজ্যের বিভিন্ন জায়গায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: প্রধানমন্ত্রী আহ্বানে সাড়া দিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তীকে সম্মান জানাতে স্বচ্ছ ভারত অভিযানে অংশ নিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজিব ভট্টাচার্য। তিনি রবিবার মঠ চৌমুহনী বাজারে স্বচ্ছ ভারত অভিযানে হাত লাগান।
প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী। মহাত্মা গান্ধীর প্রতি প্রকৃত সম্মান জানাতে মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার এক ঘন্টার জন্য শ্রমদান করার আহ্বান জানিয়েছেন এবং প্রধানমন্ত্রী আহ্বানে সাড়া দিয়ে মহাত্মা গান্ধীর প্রতি প্রকৃত সম্মান জানিয়ে এ দিন বাজারে এই স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করা হয়েছে। এইদিন স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বার্তা দেওয়া হয় বলে জানান প্রদেশ বিজেপি সভাপতি।এদিকে স্বচ্ছতাই সেবা কর্মসূচির অঙ্গ হিসাবে ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের উদ্যোগে রবিবার আগরতলার ৭৯ টিলা এলাকায় স্বচ্ছতা অভিযান সংগঠিত করা হয়। এই স্বচ্ছতা অভিযানের সুচনা করেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। সাথে উপস্থিত ছিলেন ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের আধিকারিক সহ কর্মীরা। স্বচ্ছতা অভিযানে পাশাপাশি এইদিন ডাস্টবিন প্রদান করা হয়। ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের কর্মীদের সাথে এইদিন ঝাড়ু হাতে সাফাই অভিযানে সামিল হন মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া। স্বচ্ছতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া বলেন ২ অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধির জন্মদিন। মহাত্মা গান্ধির জন্মদিনকে সামনে রেখে এইদিন স্বচ্ছ অভিযান সংগঠিত করা হয়েছে। আগে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি দেখা যেত না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমানে দেশ জুরে স্বচ্ছ ভারত অভিযান সংগঠিত করা হয়।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top