News Flash

  • Home
  • প্রধান খবর
  • বাসভবনে গিয়ে ভুবন চন্দ্র খান্দুরিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী ধামি
Image

বাসভবনে গিয়ে ভুবন চন্দ্র খান্দুরিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী ধামি

দেহরাদূন, ১ অক্টোবর (হি.স) : উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুবন চন্দ্র খান্দুরিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) ভুবন চন্দ্র খান্দুরির জন্মদিন আজ ৷ সেই উপলক্ষ্যে দেহরাদূনের বসন্ত বিহারে তাঁর বাড়িতে গিয়ে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান পুষ্কর সিং ধামি।

রবিবার ভুবন চন্দ্র খান্দুরির বসন্ত বিহারের বাসভবনে তাঁর জন্মদিন অত্যন্ত জাঁকজমকের সঙ্গে পালিত হয়। এদিন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সেখানে গিয়ে তাঁর জন্মদিনে অভিনন্দন জানান এবং তাঁর সুস্থ জীবন ও দীর্ঘায়ু কামনা করেন । মুখ্যমন্ত্রী ধামির সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুবন চন্দ্র খান্দুরির বসন্ত বিহারের বাসভবনে তাঁকে শুভেচ্ছা জানাতে যান বিজেপি রাজ্য সভাপতি মহেন্দ্র ভাট, সংগঠনের সাধারণ সম্পাদক অজয় কুমার, মন্ত্রী গণেশ যোশী এবং সংস্থার অনেক নেতা এবং আধিকারিকরা। সকলেই মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) ভুবন চন্দ্র খান্দুরিকে জন্মদিনের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে রবিবার সকাল থেকেই তাঁর বাসভবনে নেতা-কর্মীদের ভিড় জমেছিল। ভুবন চন্দ্র খান্দুরির ছেলে মনীশ খান্দুরিও আজকে সেখানে উপস্থিত ছিলেন।

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top