News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বর্তমানে রাজ্যব্যাপী রক্তদান কর্মসূচির চিত্র সারা দেশে সমাদৃত হচ্ছে : মুখ্যমন্ত্রী
Image

বর্তমানে রাজ্যব্যাপী রক্তদান কর্মসূচির চিত্র সারা দেশে সমাদৃত হচ্ছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ অক্টোবর : বর্তমানে রাজ্যব্যাপী রক্তদান কর্মসূচির চিত্র সারা দেশে সমাদৃত হচ্ছে। রাজ্যের মানুষের মধ্যে এখন রক্তদানে এগিয়ে আসার ইতিবাচক মানসিকতা লক্ষ্য করা যাচ্ছে। আজ মহারাণী তুলসীবতী উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ত্রিপুরা স্টেট ব্লাড ট্রান্সফিউশান কাউন্সিল আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। 

তাঁর দাবি, গত বিধানসভা নির্বাচনের সময় রাজ্যে রক্তের অনেক সংকট দেখা দিয়েছিল। নির্বাচনের পর এই সংকটের সমাধানে রক্তদানে রাজ্যবাসীকে এগিয়ে আসতে সরকারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছিল। তাতে এখন অনেকটা ইতিবাচক সুফল পাওয়া যাচ্ছে। তিনি বলেন, রাজ্যবাসী এখন স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসছেন। আমাদের রাজ্যে রক্ত মজুতের সংখ্যা অনেকটা স্বাভাবিক রয়েছে।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, ১ অক্টোবর জাতীয় স্বেচ্ছা রক্তদান দিবস। এই দিনটি আজ সারা দেশের সঙ্গে রাজ্যেও উদযাপন করা হচ্ছে। রক্তের কোন ধর্ম নেই-জাত নেই। রক্তদান আমাদের মনে করিয়ে দেয় আমরা সবাই এক। রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা স্টেট ব্লাড ট্রান্সফিউশান কাউন্সিলের সদস্য সচিব ডা. বিশ্বজিৎ দেববর্মা। 

তাছাড়া বক্তব্য রাখেন স্বাস্থা অধিকর্তা ডা. সুপ্রিয় মল্লিক ও ডা. রঞ্জন বিশ্বাস। উপস্থিত ছিলেন পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তরের অধিকর্তা ডা. অঞ্জন দাস প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী রক্তদান শিবির পরিদর্শন করেন ও রক্তদাতাদের উৎসাহিত করেন।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় পৌঁছাল পবিত্র মঙ্গল কলস

আগরতলা, ৩১ জুলাই: সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর জন্মভূমি থেকে আনা পবিত্র মাটি শুক্রবার আগরতলার মহারাজা বীর…

ByByReshmi Debnath Jul 31, 2026

গ্রামের আর্থিক, সামাজিক ও পরিকাঠামোগত উন্নয়নেই জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: কৃষি মন্ত্রী

আগরতলা, ৩১ জুলাই: গ্রামকে শক্তিশালী করাই একটি শক্তিশালী রাজ্য ও দেশের ভিত্তি। সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top