News Flash

  • Home
  • খেলা
  • জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
Image

জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর।। জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের বার্ষিক সাধারণ সভা আজ, রবিবার অনুষ্ঠিত হয়েছে। বেলা বারোটায় আগরতলা প্রেসক্লাবের কনফারেন্স হলে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় পৌরোহিত্য করেছেন ক্লাবের সভাপতি সুপ্রভাত দেবনাথ। বার্ষিক সাধারণ সভায় আলোচ্য সূচী অনুযায়ী ক্লাবের সম্পাদক অভিষেক দে ও কোষাধ্যক্ষ মেঘধন দেব যথাক্রমে বার্ষিক প্রতিবেদন ও আয়-ব্যয়ের হিসাব পেশ করেন। আলোচনার মাধ্যমে সেগুলো গ্রহণ করা হয়েছে। ক্লাবের অধিকাংশ সদস্য আজকের বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন। সহ-সভাপতি শান্তনু বণিক, যুগ্ম-সম্পাদক অনির্বাণ দেব, কার্যকরী সদস্য বিশ্বজিৎ দেবনাথ, প্রণব শীল, অভিষেক দেববর্মা; সাধারণ সদস্য কিরিটি দত্ত, প্রসেনজিৎ সাহা, বাপন দাস, বিষ্ণুপদ বনিক, মিলটন ধর প্রমূখ আলোচনায় অংশগ্রহণ করেন। বৈঠকের শেষ পর্যায়ে আগামী এক বছর, ২০২৩-২৪ এর জন্য ক্লাবের সংবিধান ও কর্মপন্থা অনুযায়ী সদস্যদের প্রদত্ত প্রস্তাব অনুসারে সাংবাদিকদের বিনোদন কল্পে খেলাধুলা ছাড়াও সামাজিক কর্মকান্ড, রক্তদান শিবির ইত্যাদি কার্যক্রম চালিয়ে নেওয়ার প্রয়াস থাকবে বলে জানানো হয়েছে। সর্বোপরি ক্লাবের সকল সদস্যদের এ বিষয়ে সহযোগিতার হাত প্রশস্ত করার আহ্বান জানানো হয়েছে। বার্ষিক সাধারণ সভা এবং ক্লাবের বর্ষব্যাপী কর্মকান্ডে স্যন্দন পত্রিকা, ওএনজিসি সহ একাধিক প্রতিষ্ঠান ও কর্পোরেট সেক্টর এবং ব্যক্তিবর্গ যেভাবে সহযোগিতায় এগিয়ে এসেছেন ক্লাবের পক্ষ থেকে প্রত্যেককে আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top