News Flash

Image

বিষ পানে  মৃত্যু এক তরুণী গৃহবধূর

আগরতলা, ৩০ সেপ্টেম্বর।। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল বিষ পান করা তরুণী গৃহবধূর। মৃত তরুণী গৃহবধূর নাম পূজা দেবনাথ। পাইখোলাস্থিত খোকন দেবনাথের সাথে গত চার বছর আগে বিয়ে হয়েছিল পূজার। বিয়ের পর স্বামীর অত্যাচারে গত তিন বছর আগে বাপের বাড়িতে চলে আসে পূজা।

তারপর স্বামীর বাড়ি থেকে মিথ্যা মামলা দেওয়া হয় পূজার বিরুদ্ধে বলে অভিযোগ। তারপর পূজা তার পিতা নির্মল দেবনাথ এর বাড়িতেই থাকতে শুরু করে। এরই মধ্যে শুক্রবার ইঁদুরের ঔষধ খেয়ে ঘরে অসুস্থ হয়ে পড়ে পূজা। সাথে সাথে বাড়ির লোকজনেরা তাকে নিয়ে যায় শান্তির বাজার হাসপাতালে। অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক পূজাকে রেফার করে জিবিপি হাসপাতালে। কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়ে পূজা। কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। পূজার বাপের বাড়ি মহুরিপুরে। পিতার নাম নির্মল দেবনাথ। কিন্তু আচমকা কেন পূজা বিষপান করেছে সে বিষয়টি নিয়ে ধোঁয়াশা পরিবারের লোকজনদের মধ্যে।

Releated Posts

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মেলাঘরে পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা আত্মসাতের দাবি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে এক অসহায় মহিলার কাছ থেকে দীর্ঘদিন ধরে কিস্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ, বিশালগড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড়ে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়িঘরে চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার…

ByByReshmi Debnath Sep 16, 2026

শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবসে বিশালগড়ে রক্তদান শিবির

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবস উপলক্ষে বুধবার বিশালগড়ের অফিসটিলা সিপিআই(এম) পার্টি অফিসে…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top