আগরতলা , ২৯ সেপ্টেম্বর।। রোদ বৃষ্টি প্রাকৃতিক বিপর্যয় উপেক্ষা করে সাফাই কর্মীরা সারা বছর আগরতলা শহর ও শহরতলী সহ সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত থাকে। তারা ঝুঁকিপূর্ণ কাজেই নিজেদের নিয়োজিত করে থাকেন। সেজন্যই তাদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে আগরতলা পুর নিগমের উদ্যোগে সাফাই মিত্র সুরক্ষা শিবির সংগঠিত করা হয়। শুক্রবার আগরতলা পুর নিগমের কার্যালয়ে আগরতলা পুর নিগমের উদ্যোগে সাফাই মিত্র সুরক্ষা শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা।সাফাই মিত্র সুরক্ষা শিবিরে আগরতলা পুর নিগমের সাফাই কর্মীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদানের পাশাপাশি পুর নিগমের সাফাই কর্মীদের এইদিন বিনামূল্যে ঔষধও প্রদান করা হয়েছে। নিগমের মেয়র দীপক মজুদার জানান এইদিন পুর নিগমের সাফাই কর্মীদের নিয়ে এইদিন স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। ১ অক্টোবর সমগ্র রাজ্যের পাশাপাশি আগরতলা পুর নিগমের প্রতিটি ওয়ার্ডে সাফাই অভিযান সংগঠিত করা হবে।

সাফাই মিত্র সুরক্ষা শিবির অনুষ্ঠিত আগরতলা পুর নিগমে
Tags:
Releated Posts
রাজ্যে অয়েল পাম চাষ পৌঁছাল ৩,৫০০ হেক্টরের বেশি এলাকায়: মন্ত্রী রতন লাল নাথ
আগরতলা: ত্রিপুরায় ভোজ্য তেল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকার অয়েল পামচাষ সম্প্রসারণে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ…
ভাইরাল ভিডিও বিতর্কে বিজেপি নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা, দল থেকে বহিষ্কার স্বপন রায়
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: অবশেষে প্রতাপগড়ের বুথ সভাপতি স্বপন রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিল দল। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া…
প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে: মুখ্যমন্ত্রী
আগরতলা, ১৩ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর…
মাটি ধসে দুই যুবকের মৃত্যু: শোকসন্তপ্ত পরিবারকে ৪ লক্ষ টাকা করে সহায়তা, হাসপাতালে মন্ত্রীর সমবেদনা
আগরতলা, ১৩ জুন: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট মুসলিম বস্তি এলাকায় মাটি ধসের ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যুর পর শোকের…


















