News Flash

  • Home
  • ত্রিপুরা
  • “সেবা সুশাসন, গরীব কল্যাণ” এর ৯ বছর পুর্তি, পিএম বিশ্বকর্মা প্রকল্প এবং পোষণ মাহ উপলক্ষে দুদিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত
Image

“সেবা সুশাসন, গরীব কল্যাণ” এর ৯ বছর পুর্তি, পিএম বিশ্বকর্মা প্রকল্প এবং পোষণ মাহ উপলক্ষে দুদিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত

আগরতলা , ২৯ সেপ্টেম্বর।। “সেবা সুশাসন, গরীব কল্যাণ” এর ৯ বছর পুর্তি, পিএম বিশ্বকর্মা প্রকল্প এবং পোষণ মাহ উপলক্ষে ভারত সরকারের তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন, আগরতলা শাখার উদ্যোগে শুক্রবার থেকে আগরতলা আড়ালিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুরু হয়েছে দুদিনব্যাপী এক প্রদর্শনী।

এদিন এই প্রদর্শনীর উদ্বোধন করেছেন আগরতলা পুর নিগমের ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুভাষ ভৌমিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেহেরু যুব কেন্দ্রের অধিকর্তা জবা চক্রবর্তী, এলাকার বিশিষ্ট সমাজসেবী চিত্তরঞ্জন দেব, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার রাজেশ দেববর্মা এবং চিকিৎসক কনক চৌধুরী।

প্রদর্শনীর উদ্বোধক সুভাষ ভৌমিক বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর কল্যাণে নানা প্রকল্প চালু করেছেন। বিশেষত পিএম বিশ্বকর্মা প্রকল্পের উপর গুরুত্বারোপ করেন। এই প্রকল্পের সাহায্য নিয়ে আত্মনির্ভর হতে আহ্বান রাখেন। অনুষ্ঠানে পোষণ মাহ উপলক্ষে মা ও শিশুর স্বাস্থ্য নিয়ে আলোচনা করেন চিকিৎসক কনক চৌধুরী। তিনি, অপুষ্টি থেকে রক্ষা পেতে স্থানীয় ফলমূল ও শাকসব্জীর গুরুত্ব তুলে ধরেন। জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার রাজেশ দেববর্মা, পিএম বিশ্বকর্মা প্রকল্পের বিস্তারিত সুবিধা আলোচনা করেন। বিশিষ্ট সমাজসেবী চিত্তরঞ্জন দেব অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলির সুবিধা নিতে আহ্বান রাখেন। অনুষ্ঠানের স্বাগত ভাষনে সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন, আগরতলা শাখার ফিল্ড অফিসার সুদীপ্ত কর বলেন, কেন্দ্র সরকার জনসাধারণের কল্যাণে বিভিন্ন প্রকল্প চালু করে। এইসব প্রকল্পগুলির সুবিধা নিতে মানুষকে সচেতন করতে তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন এই ধরনের প্রদর্শনীর আয়োজন করে থাকে। প্রদর্শনীর দ্বিতীয় দিন শনিবার বিদ্যালয় ছাত্রছাত্রীদের বসে আঁকা প্রতিযোগিতা এবং কুইজ অনুষ্ঠিত হবে। এদিন অনুষ্ঠান থেকে এলাকাবাসীরা অমৃত বাটিকার জন্য মাটি সংগ্রহ করে নেহেরু যুব কেন্দ্রের অধিকর্তা জবা চক্রবর্তীর হাতে তুলে দেন।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top