News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পদ বড় কথা নয়, আগামীদিনে ছাত্রদের স্বার্থে লড়াই করাই মূল উদ্দেশ্য : সম্রাট
Image

পদ বড় কথা নয়, আগামীদিনে ছাত্রদের স্বার্থে লড়াই করাই মূল উদ্দেশ্য : সম্রাট

আগরতলা , ২৮ সেপ্টেম্বর : পদ বড় কথা নয়, আগামীদিনে ছাত্রদের স্বার্থে লড়াই করাই মূল উদ্দেশ্য। সম্প্রতি প্রদেশ এন এস ইউ আই -এর সভাপতি পদ থেকে অপসারিত হয়ে সাংবাদিক সম্মেলনে এভাবেই নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সম্রাট রায়।

কংগ্রেসের সংগঠন গুলির মধ্যে অন্যতম হলো এনএসইউ আই। এই সংগঠনের প্রদেশ সভাপতি ছিলেন সম্রাট রায়। সম্রাট বাবু যে লড়াই ছাত্রদের স্বার্থে তা প্রত্যক্ষ করছেন রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ। কখনো আন্দোলনে পথে নামা, তো কখনো গণডেপুটেশনে সামিল হওয়া। কিন্তু সম্প্রতি সংগঠনবিরোধী কাজের জন্য সম্রাট রায়কে নিজের সভাপতির পদ থেকে সরানো হয়েছে। কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুযায়ী এই সিদ্ধান্ত করা হয়েছে।

আজ সাংবাদিকদের সম্মেলনে নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন ন প্রাক্তন এস ইউ আই এর সভাপতি সম্রাট রায়। তিনি বলেন, দল যেভাবে সিদ্ধান্ত নেবে তাই হবে, তবে ছাত্রদের স্বার্থে কথা বলা বা লড়াই করার গতিতে কোনও ভাবেই ব্যাঘাত করবেন না ।

তাঁর কথায় ,সম্প্রতি একটি ছাত্র ফেডারেশনের কর্মসূচিকে বা দাবীকে সমর্থন করাই উনার পদ হারাতে হয়েছে । তিপ্রাসা স্টুডেন্টদের বিভিন্ন দাবি দাওয়া নিয়েও কথা বলবেন। ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে কোনও রকম যেন অসুবিধা না হয় তার জন্য সম্রাট বাবু ময়দানে ঝাঁপিয়ে পড়বেন বলেজানান তিনি ।

তিনি বলেন,কেন্দ্রীয় কমিটির নোটিশে জবাব দেওয়া সত্ত্বেও কেন পথ থেকে সরানো হয়েছে তা তিনি কোনভাবেই জানেন না। প্রসঙ্গত এন এস ইউ আই এর ছাত্র আন্দোলনের অন্যতম যুব নেতা হিসেবে পরিচিত ছিলেন সম্রাট রায়। কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির এহেন ভূমিকায় কংগ্রেস সমর্থনকারীদের মধ্যে গুঞ্জনের বাতাবরণ সৃষ্টি হয়েছে বলে জানা যায়।

Releated Posts

কমিউনিস্ট ও কংগ্রেস সমস্যা সৃষ্টি করতে চায়, তারা উন্নয়ন দেখে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: রাজধানী আগরতলার পরিত্যক্ত ও দখলমুক্ত হওয়া পুরনো পুকুরগুলির সংস্কার কাজ দ্রুত শেষ করার…

ByByReshmi Debnath Aug 3, 2026

বাঁকিপুর উপনির্বাচনে প্রশান্ত কিশোরের ঐতিহাসিক জয়, ভাঙল বিজেপির দীর্ঘদিনের দখল; শুভেচ্ছা জানালেন সম্রাট চৌধুরী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস) : বিহারের ব্যাঙ্কিপুর বিধানসভা উপনির্বাচনে বড় রাজনৈতিক সাফল্য অর্জন করলেন জন সুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত…

ByBySandeep Biswas Aug 3, 2026

শিক্ষকতায় ফিরলেও রাজনীতি ছাড়ছেন না, জল্পনায় ইতি টানলেন প্রাক্তন সাংসদ

আগরতলা, ৩ আগস্ট: শিক্ষকতায় ফেরার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 3, 2026

সুযোগসন্ধানীদের জন্য তিপরা মথায় কেনো স্থান নেই : প্রদ্যোত

আগরতলা, ৩ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন শেষ হওয়ার পর মথা এবং এর সহযোগী সংগঠনগুলিতে ব্যাপক সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top