News Flash

Image

যান দুর্ঘটনায় মৃত্যু যুবকের

আগরতলা, ২৮ সেপ্টেম্বর : বিলোনিয়া মহকুমাতে আবারো পথের বলি এক যুবকের। আজ বিকেল সাড়ে তিনটে নাগাদ বিলোনিয়া রাজীব কর্ণার এলাকার জনগণ ঘটনাটি প্রত্যক্ষ করে দমকলবাহিনীকে খবর পাঠিয়েছেন। দমকলবাহিনী আহত যুবকে উদ্ধার করে বিলোনিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরাত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা দিয়েছেন।

জানা গেছে , আজ বিকেলে টিআর ০৩১৮৬৮ নম্বর মাল বোঝাই ট্রাক গাড়িটি কালিনগর থেকে রাজীব কর্ণারের দিকে আসছিল। তখন অপরদিকে যুবকটি রাজীব কর্ণার থেকে কালিনগরের দিকে যাওয়ার পথে ট্রাকের নিচে পড়ে যায়। ওই এলাকার জনগণ ঘটনাটি প্রত্যক্ষ করে দমকলবাহিনীকে খবর পাঠিয়েছেন। দমকলবাহিনী আহত যুবকে উদ্ধার করে বিলোনিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরাত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা দিয়েছেন। পুলিশ দুর্ঘটনা মামলা নিয়ে তদন্ত শুরু করেছে ।পুলিশ ঘাতক ট্রাক গাড়িটিকে আটক করলেও চালক পলাতক। এখনো পর্যন্ত মৃত যুবকের পরিচয় জানা যায় নি।

Releated Posts

রোগী স্বার্থে জিবি হাসপাতালে একাধিক সিদ্ধান্ত, নিরাপত্তা ও পরিষেবায় বাড়ছে নজরদারি

আগরতলা, ১৫ জুলাই: ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা আগরতলার জিবি হাসপাতালে আকস্মিক পরিদর্শন করার একদিন…

ByByTaniya Chakraborty Jul 15, 2026

জনগণের স্বার্থ সম্বলিত একাধিক দাবিতে সিআইটিইউ বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৫ জুলাই: শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে বুধবার আগরতলা শহরে বিক্ষোভ মিছিল ও…

ByByReshmi Debnath Jul 15, 2026

সরকারি নির্দেশিকা যেন কলাপাতা, বড়দোয়ালী বিদ্যুৎ নিগমের বিল সেকশনে ভোগান্তির অভিযোগ

আগরতলা, ১৫ জুলাই: সরকারি নির্দেশিকা অনুযায়ী সকাল সাড়ে ৯টা থেকে সরকারি দপ্তরের কাজ শুরু হওয়ার কথা। কিন্তু বাস্তবে…

ByByTaniya Chakraborty Jul 15, 2026

মণিপুরে জঙ্গিবিরোধী অভিযানে বাধা দিতে সেনাপতিতে অসম রাইফেলস শিবিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ইম্ফল, ১৫ জুলাই (আইএএনএস) : মণিপুরের সেনাপতি শহরে জঙ্গিবিরোধী নিরাপত্তা অভিযানে বাধা দিতে এক উচ্ছৃঙ্খল জনতা অসম রাইফেলসের…

ByBySandeep Biswas Jul 15, 2026
Scroll to Top