News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ই-ক্যাবিনেট ব্যবস্থা চালু ত্রিপুরার জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত : মুখ্যমন্ত্রী
Image

ই-ক্যাবিনেট ব্যবস্থা চালু ত্রিপুরার জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: ই-ক্যাবিনেট ব্যবস্থা চালু ত্রিপুরার জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ ও অরুণাচল প্রদেশের পর ত্রিপুরা হচ্ছে চতুর্থ রাজ্য যেখানে ই-ক্যাবিনেট ব্যবস্থা কার্যকর হয়েছে। আজ সচিবালয়ের ক্যাবিনেট রুমে বোতাম টিপে  ই-ক্যাবিনেট ব্যবস্থা চালু করে একথা বলেন  মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা) মানিক সাহা। পাশাপাশি এদিন রাজ্য সরকারের যে সমস্ত দপ্তর কাগজবিহীন অফিস চালানোর উদ্যোগের অঙ্গ হিসেবে ই-অফিস পদ্ধতিকে ১০০ শতাংশ কার্যকরী করেছে সে সমস্ত দপ্তরকে আজ সম্মাননা জানানো হয়েছে।

এদিন সম্মাননাস্বরূপ প্রতিটি দপ্তরের অধিকর্তার হাতে শংসাপত্রা তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

এদিন মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে আমাদের রাজ্য প্রতিটি ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে। কেন্দ্রীয় সরকারের ডিজিটাল ভারত প্রচার অভিযানকে সফল করার লক্ষ্যে রাজ্য সরকার সারা রাজ্যে ডিজিটাল পরিকাঠামো গড়ে তুলতে সম্ভাব্য সমস্ত রকম ব্যবস্থা সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করেছে।

তাঁর কথায়,  ডিজিটাইজেশনের অঙ্গ হিসেবে রাজ্য সরকার প্রতিটি দপ্তরে ই-অফিস ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত গ্রহণ করে। এই কর্মসূচি রূপায়ণে প্রতিটি দপ্তর মিশন মুডে কাজ করছে। ইতিমধ্যেই ৯৪টি দপ্তর/সংস্থার মধ্যে ৪১টি দপ্তর ই-অফিস পদ্ধতি ১০০ শতাংশ কার্যকরী করেছে বলে দাবি মুখ্যমন্ত্রী। 

মুখ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান যুগ ডিজিটাইজেশনের যুগ। রাজ্য সরকার প্রতিটি ক্ষেত্রে ডিজিটাইজেশন করার ফলে আগামী প্রজনের কাছে সবকিছুই সহজ হয়ে যাবে বলে  আশা ব্যক্ত করেন তিনি। পাশাপাশি এই সমস্ত কর্মসূচি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনেও সহায়ক হবে।উত্তরাখন্ড রাজ্যের ই-ক্যাবিনেট ব্যবস্থার অনুকরণে রাজ্যে ই-ক্যাবিনেট ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানান তিনি।

Releated Posts

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top