News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তিন দফা দাবিতে এস এফ আই রাজ্য কমিটির বিক্ষোভ মিছিল
Image

তিন দফা দাবিতে এস এফ আই রাজ্য কমিটির বিক্ষোভ মিছিল

আগরতলা, ২৬ সেপ্টেম্বর।।  মঙ্গলবার তিন দফা দাবিতে এস এফ আই রাজ্য কমিটির পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল সংঘটিত হয় আগরতলা শহরে।

এদিন ছাত্র যুব ভবন থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পরিক্রমা করে। উপস্থিত ছিলেন এস এফ আই রাজ্য সম্পাদক সন্দীপন দেব। তিনি সরকারের সমালোচনা করে বলেন,

 বর্তমান রাজ্য সরকার শিক্ষাকে বেসরকারীকরণ করতে কাজ করে যাচ্ছে এবং শিক্ষার ক্ষেত্রে বৈষম্যতা সৃষ্টি করছে। অল্প অল্প করে  গড়ে উঠা শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বর্তমান সরকার। এমনই অভিযোগ করেন তিনি।

 আরো বলেন, বিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ে সর্বত্র কয়েক গুন ফি বাড়ানো হচ্ছে। লাগাম ছাড়া ভাবে ছাত্রছাত্রীদের কাছ থেকে এ ফি আদায় করা হচ্ছে। তিনি অভিযোগ তুলে আরো বলেন বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে গোটা শিক্ষা ব্যবস্থাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা হয়েছে। এতে করে বিদ্যাজ্যোতি প্রকল্পে অধীনে স্কুলগুলির মধ্যে ছাত্র-ছাত্রীরা চিন্তিত আগামী দিনে তারা বাংলা মাধ্যমে পরীক্ষায় বসতে পারবে কিনা। তাই এ জটিল পরিস্থিতি থেকে বের হয়ে সরকারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান সন্দীপন দেব।

Releated Posts

নিয়মিতকরণের দাবিতে রাজ্যজুড়ে ‘কালো দিবস’ পালন অনিয়মিত কর্মচারীদের

আগরতলা, ৩১ জুলাই: চাকরি নিয়মিতকরণ, চাকরির নিরাপত্তা এবং সমকাজে সমবেতনের দাবিতে আজ রাজ্যজুড়ে ‘কালো দিবস’ পালন করল ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

মুখ্যমন্ত্রীর হাতে ষষ্ঠ রাজ্য অর্থ কমিশনের প্রতিবেদন, তৃণমূল স্তরের উন্নয়নে নতুন রূপরেখা

আগরতলা, ৩১ জুলাই: প্রায় ১৮ মাসের দীর্ঘ পর্যালোচনা, গবেষণা ও বিভিন্ন মহলের সঙ্গে পরামর্শের পর ত্রিপুরার ষষ্ঠ রাজ্য…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

সোনামুড়ার অপহরণ মামলার মূল অভিযুক্ত গ্রেফতার, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ

আগরতলা, ৩১ জুলাই: প্রায় দেড় বছর ধরে পলাতক থাকার পর সোনামুড়া থানায় দায়ের হওয়া এক অপহরণ মামলার মূল…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

বর্ষা শেষে পুনর্নির্মাণ হবে আগরতলা-খোয়াই জাতীয় সড়ক, জানালেন কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: দীর্ঘদিনের দুরবস্থার পর বর্ষা শেষ হলেই আগরতলা-খোয়াই জাতীয় সড়কের পুনর্নির্মাণের কাজ শুরু হবে বলে…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top