News Flash

  • Home
  • দিনের খবর
  • ডেঙ্গি, আগামী ৭ দিন রাজ্যজুড়ে বিজেপির প্রতিবাদ কর্মসূচি
Image

ডেঙ্গি, আগামী ৭ দিন রাজ্যজুড়ে বিজেপির প্রতিবাদ কর্মসূচি

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (হি স)। ডেঙ্গি পরিস্থিতির অবনতির প্রতিবাদে নিয়ে এবার রাজ্যজুড়ে আন্দোলনে নামছে বিজেপি। বুধবার থেকে আগামী ৭ দিন রাজ্যজুড়ে বিজেপির প্রতিবাদ কর্মসূচি।

একসঙ্গে আন্দোলনে নামছে বিজেপি যুব মোর্চা, টিচার সেল, ডক্টর সেল ও স্বাস্থ্য পরিষেবা সেল। বিভিন্ন পুরসভা ও স্বাস্থ্যকেন্দ্রের সামনে চলবে বিজেপির প্রতিবাদ। ধর্না, অবস্থান বিক্ষোভের পরিকল্পনা নেওয়া হয়েছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে।

রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, রাজ্যজুড়ে ব্যর্থ সরকার ও বিভিন্ন স্থানীয় প্রশাসন। ভয়াবহ আকার নিয়েছে ডেঙ্গি পরিস্থিতি। রাজ্য সরকারের তরফে লুকনো হচ্ছে প্রকৃত তথ্য। কখনও অজানা জ্বর, কখনও জাপানি জ্বর বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। মানুষের প্রাণ বিপন্ন। তারই প্রতিবাদে বুধবার থেকে ৭ দিন রাজ্যজুড়ে ধর্না, অবস্থান, বিক্ষোভ কর্মসূচির পরিকল্পনা নেওয়া হয়েছে। বাংলা জুড়ে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র থেকে পুরসভার সামনে দেখানো হবে প্রতিবাদ, বিক্ষোভ।

ডেঙ্গিতে এখনও পর্যন্ত রাজ্যে আক্রান্ত ৪০ হাজার ছুঁইছুঁই। বেসরকারি মতে ডেঙ্গিতে এখনও পর্যন্ত ৪৫ জনের মৃত্যু। যদিও এখনও পর্যন্ত ৩ জন ডেঙ্গি আক্রান্তর মৃত্যু বলে দাবি সরকারি সূত্রে।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top