News Flash

  • Home
  • দেশ
  • মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরকাশী
Image

মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরকাশী

উত্তরকাশী, ২৫ সেপ্টেম্বর (হি.স.) : মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলা সদর। সোমবার সকাল ৮টা ৩৫ মিনিটে রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়েছে ৩। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটির পাঁচ কিলোমিটার নিচে। ভূমিকম্পের কম্পন অনুভূত হওয়া মাত্রাই আতঙ্কে মানুষ ঘর থেকে বেরিয়ে আসেন। জেলা প্রশাসন তহসিল সদর থেকে ভূমিকম্পের প্রভাব সম্পর্কে তথ্য সংগ্রহ করছে।

দুর্যোগ ব্যবস্থাপনা আধিকারিক দেবেন্দ্র পাটওয়াল জানিয়েছেন, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়েছে ৩। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জেলার তহসিল মরির কোথিগড় রেঞ্জ হিমাচল সীমান্ত এলাকা। তিনি বলেন, জেলার সব থানা ও ফাঁড়ি থেকে টেলিফোনে প্রাপ্ত তথ্য অনুযায়ী জেলায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। উল্লেখ্য, এই বছর এখনও পর্যন্ত উত্তরকাশী জেলায় বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে।উত্তরকাশী, পিথোরাগড়, চামোলি এবং বাগেশ্বর জেলায় প্রায়ই ভূমিকম্প হয়।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top