ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর।। অপরাজয়ের ধারা অক্ষুণ্ন রাখার মধ্য দিয়ে আলাদা একটা বিশেষত্ব রয়েছে। এগিয়ে চলো সংঘের সামনে অবশ্য এই লক্ষ্যটাও রয়েছে। আগামীকাল ম্যাচ রয়েছে টাউন ক্লাবের বিপক্ষে। অবনমনের তেমন কোন শঙ্কা নেই টাউন ক্লাবের মধ্যে। অপরদিকে এগিয়ে চলো সংঘও তেমন কোনও ঝুঁকি নিতে রাজি নয়। রাফ অ্যান্ড টাফ খেলে ফুটবলারদের চোট বাড়িয়ে সুপার লিগের খেলা বারোটা বাজানোর অভিপ্রায় তাদের নেই। তবে লক্ষ্য থাকবে অপরাজয়ের সাধ ধরে রাখার। শেষ সময়ে গড়া দল এবং সুপার ফোর থেকে ছিটকে যাওয়া দল টাউন ক্লাব হলেও এগিয়ে চলো সংঘ কিন্তু কিছুতেই হালকা ভাবে নিতে নারাজ। মাঠে ভালো খেলার পাশাপাশি সাফল্য অর্জনের লক্ষ্যেই এগিয়ে চলো সংঘের খেলোয়াড়রা নিজেদের সপ্তম ম্যাচে আগামীকাল মাঠে নামবে। পক্ষান্তরে শেষ মুহূর্তে গড়া দল টাউন ক্লাবও অবনমন রুখতে পেরেছে, সেটাই তাদের কাছে এখন বড় বিষয়। তবে মাঠে এক, দুই গোলের ব্যবধানে অঘটন ঘটানোর মতো দূরদৃষ্টিও রয়েছে তাদের মধ্যে। লীগের শেষ পর্যায়ের ম্যাচ হলেও দর্শকরা কিন্তু ভালো খেলা দেখার লক্ষ্যে অনেকেই এখন মাঠমুখো হচ্ছেন। আগামীকালও এগিয়ে চলো, টাউনের অসাম্যতার লড়াই কেমন হয়, তাই এখন দেখার বিষয়।

অপরাজয়ের ধারা অক্ষুণ্ন রাখার লক্ষ্যে এগিয়ে চলো, জয়ে মরিয়া টাউন ক্লাবও
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















