News Flash

Image

এসএসকেএম হাসপাতাল থেকে ৪ দালালকে গ্রেফতার

কলকাতা, ২৫ সেপ্টেম্বর (হি. স.) : এবার এনআরএস-এর পর এবার এসএসকেএম হাসপাতাল থেকে ৪ দালালকে গ্রেফতার করল লালবাজারের গুন্ডাদমন শাখার পুলিশ।

সোমবার সকালে এসএসকেএম হাসপাতাল থেকে পাকড়াও হয় ৪ দালাল। লালবাজারে গুন্ডাদমন শাখার অভিযানে পাকড়াও করা হয় তাদের। ভবানীপুরের বাসিন্দা এই যুবকদের পাকড়াও করে পুলিশ। টাকা নিয়ে এসএসকেএমে ভর্তি চক্র চালাত ধৃতরা, এমনটাই অভিযোগ পুলিশের। ধৃতদের নাম অভিষেক মল্লিক, দেব মল্লিক, অভয় বাল্মীকি ও সুরিন্দর কুমার, চারজনই ভবানীপুরের বাসিন্দা।

পুলিশের দাবি, টাকা নিয়ে এসএসকেএম হাসপাতালে রোগী ভর্তির চক্র চালাত ধৃতরা। শুক্রবার কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় দালালরাজ নিয়ে সরব হন মদন মিত্র। শনিবার থেকেই কলকাতার বিভিন্ন সরকারি হাসপাতালে অভিযানে নামে পুলিশ।            

প্রসঙ্গত, শুক্রবার কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে দালালরাজের বিরুদ্ধে সরব হয়েছিলেন মদন মিত্র। করেছিলেন বিস্ফোরক অভিযোগ। এনআরএস হাসপাতালেও অতি সম্প্রতি দালালচক্রের পর্দাফাঁস হয়েছে। দুই দালালকে গ্রেফতার করেছে লালবাজারের গুন্ডাদমন শাখা।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top