News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সম্পত্তির লোভে জন্ম দাতা পিতাকে প্রাণে মারার চেষ্টা করার অভিযোগ দুই পুত্র ও তাদের মায়ের বিরুদ্ধে
Image

সম্পত্তির লোভে জন্ম দাতা পিতাকে প্রাণে মারার চেষ্টা করার অভিযোগ দুই পুত্র ও তাদের মায়ের বিরুদ্ধে

আগরতলা , ২৪ সেপ্টেম্বর।। সিপাহীজলা জেলার গোলাঘাটি এলাকায় সম্পত্তির লোভে পিতাকে প্রাণনাশের চেষ্টা করে সামাজিক অবক্ষয়ের নজির স্থাপন করল ২ পুত্র। তাদের এই অপকর্মের সাথী তাদের মা নিজেও। এমনই অভিযোগ উঠে এসেছে। এ ধরনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবী উঠেছে

 ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, সম্পত্তির লোভে জন্মদাতা পিতার প্রাণনাশের চেষ্টা করেছে দুই ছেলে। শুধু তাই নয়, পুত্রদের এই ভয়ানক অনৈতিক কাজে স্বয়ং প্রশ্রয় এবং সহযোগিতা করছে তাদের মা! সামাজিক অবক্ষয়ের এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে শনিবার রাত এগারটা নাগাদ গোলাঘাটি এলাকায়। অভিযোগ, এলাকার বাসিন্দা যতন দেবনাথকে প্রাণে মারার চেষ্টা করে তাঁরই দুই পুত্র নন্দন দেবনাথ,রঞ্জন দেবনাথ এবং স্ত্রী শিপ্রা দেবনাথ। তাঁর চিৎকার শুনে এলাকাবাসী এসে  তাকে প্রাণে রক্ষা করে। জানাগেছে,  এই ঘটনা নতুন নয়। প্রায়ই পুত্ররা এবং স্ত্রী মিলে যতন দেবনাথকে মারধর করে। প্রাণে মারার হুমকি দিয়ে যাচ্ছে। কারণ একটাই, যাবতীয় সম্পত্তি লিখে দিতে হবে স্ত্রী ও পুত্রদের নামে। ঘটনার পরই এলাকাবাসী অভিযুক্তদের শাস্তির দাবিতে থানার দ্বারস্থ হয়। এই ঘটনায় এলাকায় ছি ছি পড়েছে। অভিযুক্ত দুই পুত্র এবং স্ত্রীর বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। পাশাপাশি আক্রান্ত ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে। এলাকাবাসী অভিযোগ করেছেন এ ধরনের কর্মকাণ্ডের ফলে এলাকার পরিবেশ মারাত্মকভাবে কলুষিত হচ্ছে। এ ধরনের সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ করে তোলা এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা খুবই জরুরী বলেও এলাকাবাসী মনে করছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সামাজিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে এর রেশ সমাজের অন্যান্য পরিবারগুলির মধ্যেও যেকোনো সময় প্রভাব ফেলতে পারে বলে অনেকে মন্তব্য করেছেন। এ ধরনের সামাজিক অবক্ষয়ের ঘটনার যাতে এলাকার মধ্যে পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে সকলকে সতর্ক থাকার জন্য এলাকাবাসীর তরফ থেকে অনুরোধ জানানো হয়েছে।

Releated Posts

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top