News Flash

Image

৭৫ হাজার জাল টাকা উদ্ধার করল পুলিশ

আগরতলা , ২৪ সেপ্টেম্বর।। প্রায় ৭৫ হাজার জাল টাকা উদ্ধার করল পুলিশ। ঘটনায় আটক করা হয়েছে একটি গাড়ি সহ তিনজনকে। ঘটনার তদন্তে পুলিশ।

ঘটনার বিবরণে জানা গেছে, চাকমাঘাট থেকে মনু যাওয়ার পথে উপনগর নাকা পয়েন্টে পুলিশ প্রতিদিনকার মত যানবাহন তল্লাশি চালাচ্ছিল রবিবার সন্ধ্যায়। সেই সময় টি আর০১-বিভি-০৭৯২ নম্বরের একটি গাড়ি আসে। গাড়িতে চালক সহ তিনজন ছিল বলে জানা গেছে। পুলিশ গাড়িটিকে তল্লাশি চালালে ভারতীয় ৫০০ টাকার বান্ডিলে মোট ৭৫ হাজার টাকা উদ্ধার হয়। সেগুলি সবগুলিই ছিল জাল টাকা। সঙ্গে সঙ্গে পুলিশ তিনজনকে আটক করেছে। তিনজন হল যথাক্রমে মনিল দেববর্মা, পরিবেশ দেববর্মা ও অনিল দেববর্মা। তাদের বাড়ি তেলিয়ামুড়া থানাধীন বৈরাগীঢেপা এলাকায়। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য বিশালগড়ে

বিশালগড়, ১০ সেপ্টেম্বর: বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড়ের রাউৎখলা এলাকায়। ঐতিহ্যবাহী…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top