News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দিল্লিতে এভিবিপি ছাত্র সংসদে জয়ী হওয়ায় আনন্দ মাতল এভিবিপি কমলপুর শাখা
Image

দিল্লিতে এভিবিপি ছাত্র সংসদে জয়ী হওয়ায় আনন্দ মাতল এভিবিপি কমলপুর শাখা

আগরতলা , ২৪ সেপ্টেম্বর।।অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জয়ী হয়েছে। সেই জয়ের সুবাদে রাজ্যেও উল্লাসে মেলেছেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। ধলাই জেলার কমলপুরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কমলপুর নগর শাখার পক্ষ থেকে রবিবার বিজয় উৎসব সংগঠিত করা হয়। দিল্লি বিশ্ববিদ্যালয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের জয়কে সংহতি জানিয়ে কমলপুরে উল্লাসের জোয়ার পরিলক্ষিত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে,  দিল্লিতে জয়ের কারনেই উল্লাস লক্ষ্য করা গেছে কমলপুরে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে  জয়ী হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। সেই জয় উদযাপনে সামিল হয়   বিদ্যার্থী পরিষদ কমলপুর নগর শাখা। কমলপুরের এই জয় উল্লাস  থেকে বার্তা দেওয়া হয়েছে রাজ্যের প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকলাপ বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top