News Flash

  • Home
  • দেশ
  • কামালগাজীর যুবক খুনের ঘটনায় গ্রেফতার এক
Image

কামালগাজীর যুবক খুনের ঘটনায় গ্রেফতার এক

নরেন্দ্রপুর, ২৩ সেপ্টেম্বর (হি. স.) দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার কামালগাজির যুবক সাহিদ মন্ডল খুনের ঘটনায় গ্রেফতার হল একজন ৷ শুক্রবার রাতে কুলতলি থেকে অভিজিৎ নস্কর নামে মূল অভিযুক্তকে গ্রেফতার করে নরেন্দ্রপুর থানার পুলিশ৷ ধৃতকে শনিবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক দশদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

গত ১৪ আগস্ট রাতে কাজ সেরে বাড়ি ফিরছিল সাহিদ ৷ সেইসময় বাইকে করে এসে দুষ্কৄতিরা তাকে গুলি চালায়৷ পরদিন সকালে তাঁর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় বাড়ির কাছেই রাস্তা থেকে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায় ৷ একাধিকবার পরিবার ও প্রতিবেশীদের পক্ষ থেকে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয় ৷ পরিবারের পাশে দাঁড়িয়ে বিক্ষোভ আন্দোলনকে আরও তীব্র করার ডাক দেন বামনেতা সুজন চক্রবর্তী, আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী ৷ এই ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে আদালতে যাওয়ার কথাও জানায় সাহিদের বাবা শাজাহান মন্ডল ৷
পুলিশ সূত্রের খবর, চুরি ছিনতাইয়ের ঘটনায় কলকাতা পুলিশের হাতে ধৄত এক আসামীকে নরেন্দ্রপুর এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনায় নিজেদের হেফাজতে নেয় পুলিশ৷ তাকে জিজ্ঞাসাবাদ করেই এই খুনের কিনারা করে পুলিশ ৷ অভিজিত নামে এক দুষ্কৄতি এই খুনের সাথে যুক্ত বলে পুলিশ জানতে পারে৷ তাকে কুলতলি এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ ৷ পুলিশি জেরায় ধৃত এই অপরাধের কথা স্বীকারও করেছে। এই ঘটনায় আরও একজন যুক্ত বলে জানতে পেরেছে পুলিশ। তার সন্ধানেও তল্লাশি চালাচ্ছে পুলিশ৷ তবে কেন খুন করা হল সাহিদকে তা এখনও পরিষ্কার নয় ৷ প্রাথমিকভাবে পুলিশ মনে করছে এদেরকে কেউ খুনের সুপারি দিয়েছিল ৷ সেই ব্যাপারেই ধৄতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷

বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি বলেন, “ খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে পুলিশ হেফাজতে নিয়ে এই ঘটনায় আরও কে বা কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত করা হবে। বাকি অভিযুক্তদেরও দ্রুত গ্রেফতার করা হবে।”

Releated Posts

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top