News Flash

  • Home
  • প্রধান খবর
  • খেলাধুলায় ভারত এখন যে সাফল্য পাচ্ছে, তা দেশের চিন্তাভাবনার পরিবর্তনের ফল : প্রধানমন্ত্রী
Image

খেলাধুলায় ভারত এখন যে সাফল্য পাচ্ছে, তা দেশের চিন্তাভাবনার পরিবর্তনের ফল : প্রধানমন্ত্রী

বারাণসী, ২৩ সেপ্টেম্বর (হি.স.): খেলাধুলায় ভারত এখন যে সাফল্য পাচ্ছে, তা দেশের চিন্তাভাবনার পরিবর্তনের ফল। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার উত্তর প্রদেশের বারাণসীতে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের শিলান্যাস করার পর প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমরা খেলাধুলাকে তরুণ প্রজন্মের ফিটনেস, কর্মসংস্থান ও ক্যারিয়ারের সঙ্গে যুক্ত করেছি।”

প্রধানমন্ত্রী আরও বলেছেন, “কেন্দ্রীয় ক্রীড়া বাজেট ৯ বছর আগের তুলনায় এ বছর তিনগুণ বাড়ানো হয়েছে। খেলো ইন্ডিয়া প্রোগ্রামের বাজেট গত বছরের তুলনায় প্রায় ৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এটি ভারতের প্রথম মাল্টি-লেভেল স্পোর্টস কমপ্লেক্স যা দিব্যাঙ্গজনের চাহিদা বিবেচনায় রেখে তৈরি করা হচ্ছে।”
প্রধানমন্ত্রীর কথায়, “সম্প্রতি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে ইতিহাস সৃষ্টি করেছে ভারত। এই গেমগুলির ইতিহাসে, ভারত গত কয়েক দশকে মোট যতগুলি পদক জিতেছিল তার চেয়ে এই বছর একাই বেশি পদক জিতেছে। “

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top