News Flash

  • Home
  • বিদেশ
  • বাংলাদেশের কারাগারে মৃত্যু আরও এক ভারতীয় নাগরিকের
Image

বাংলাদেশের কারাগারে মৃত্যু আরও এক ভারতীয় নাগরিকের

ঢাকা, ২৩ সেপ্টেম্বর (হি.স.): বাংলাদেশের কারাগারে বন্দী ভারতীয় নাগরিকের মৃত্যু অব্যহত ।শুক্রবার ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কুনলিকা (৫৫) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে । অসুস্থতার কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে কারাগার সূত্রে খবর। ইতিমধ্যে বিষয়টি ভারতীয় হাইকমিশনে জানানো হয়েছে।

জানা গিয়েছে, ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কুনলিকা (৫৫) নামে এক ভারতীয় নাগরিক শুক্রবার বিকেলে কারাগারে অসুস্থ হয়ে পড়েন ।তাঁকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানেই ওই বন্দিকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা।

কারারক্ষী তারেক আহমেদ জানিয়েছেন, অসুস্থ বোধ করায় ওই বন্দিকে কারা কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কি মামলায় তিনি কারাগারে ছিলেন সে বিষয়ে কিছু বলা যাচ্ছে না। দেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাঁর ময়নাতদন্ত করা হবে।

প্রসঙ্গত, এর আগে গত ২২ আগস্ট ঢাকা মেডিকেলে কেন্দ্রীয় কারাগার থেকে নিয়ে আসা এক ভারতীয় নাগরিক খোকন দাসের মৃত্যু হয়। ফরিদপুর জেলা কারাগার থেকে চিকিৎসার জন্য তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়। তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তারও আগে গত ২ আগস্ট ঢাকা মেডিকেলে অশোক কুমার (৪৯) নামে এক কারাবন্দি ভারতীয় নাগরিকের মৃত্যু হয়। তিনি বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে জেলে ছিলেন।

Releated Posts

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তানজানিয়াকে ৮.৪ লক্ষ ডলারের অনুদান দিচ্ছে ভারত

রাষ্ট্রপুঞ্জ, ১ আগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির বিরুদ্ধে আর্থিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে তানজানিয়াকে ৮ লক্ষ ৪০ হাজার…

ByByNews Desk Aug 1, 2026

রুশ সেনা থেকে মুক্তি পেয়েছেন ১৩৯ ভারতীয়, বাকি নাগরিকদের ফিরিয়ে আনতে প্রচেষ্টা চলছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): রুশ সেনাবাহিনীতে যুক্ত থাকা ১৩৯ জন ভারতীয় নাগরিককে ইতিমধ্যেই মুক্ত করা হয়েছে এবং এখনও…

ByByNews Desk Jul 31, 2026

পিওজেকেতে সাধারণ মানুষের উপর দমন-পীড়নের তীব্র নিন্দা ভারতের, পাকিস্তানকে জবাবদিহির আওতায় আনার আহ্বান আন্তর্জাতিক মহলের প্রতি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর (পিওজেকে)-এ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে পাকিস্তানের দমন-পীড়নের তীব্র নিন্দা জানাল…

ByByNews Desk Jul 31, 2026

মধেশে সাম্প্রদায়িক অশান্তির আবহে আঞ্চলিক দলগুলির সঙ্গে বৈঠকে নেপালের প্রধানমন্ত্রী

কাঠমান্ডু, ৩১ জুলাই (আইএএনএস): নেপালের দক্ষিণাঞ্চলীয় মধেশ প্রদেশে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক হিংসার আবহে শুক্রবার মধেশভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top