News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শিল্প স্থাপনে যুবাদের উৎসাহিত করতে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম বিশেষ উদ্যোগ নিয়েছে :  নবাদল বণিক
Image

শিল্প স্থাপনে যুবাদের উৎসাহিত করতে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম বিশেষ উদ্যোগ নিয়েছে :  নবাদল বণিক

আগরতলা, ২২ সেপ্টেম্বর।। শিল্প স্থাপনে যুবাদের উৎসাহিত করতে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম বিশেষ উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে যুব ত্রিপুরা, নতুন ত্রিপুরা ও আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলা। এই কর্মসূচিতে রাজ্যের ৮টি জেলা থেকে ১৮ থেকে ৪৫ বছর বয়সী আগ্রহী ১০০ জন করে যুবক যুবতীকে জেলা শিল্পকেন্দ্রে নথিভুক্ত করা হবে। আগ্রহী যুবাদের বোধজংনগর ও আরকেনগর শিল্প নগরীতে অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য পরিদর্শনে নিয়ে যাওয়া হবে। রাজ্যের সাম্প্রতিক শিল্প পরিকাঠামোর বিকাশ ও সংশ্লিষ্ট বিভিন্ন সুবিধা সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতেই এই পরিদর্শনের ব্যবস্থা করা হবে। আজ এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম লিমিটেডের চেয়ারম্যান নবাদল বণিক একথা জানান। ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম লিমিটেড কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত এই সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান আরও জানান, এই বিশেষ উদ্যোগে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের ক্রেডিট যুক্ত বিভিন্ন প্রকল্পের সাথে আগ্রহী যুবাদের পরিচয় করিয়ে দেওয়া হবে। পরবর্তীকালে অগ্রাধিকারের ভিত্তিতে এই সমস্ত যুবাদের বিভিন্ন স্বরোজগারের উপযুক্ত প্রকল্পগুলিতে শিল্প স্থাপনে সহায়তা দেওয়া হবে। তিনি জানান, এই উদ্যোগে উৎসাহী যুবাদের ঋণ পাওয়ার পদ্ধতি সম্পর্কে অবহিত করা হবে এবং ব্যাঙ্কারদের সাথে সরাসরি সংযোগ স্থাপন করিয়ে দেওয়া হবে। তাছাড়াও আমদানি রপ্তানি ব্যবসা এবং লজিস্টিক সেক্টরের সুযোগ সম্পর্কে তাদের অবহিত ও সচেতন করা হবে।

সাংবাদিক সম্মেলনে শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান জানান, আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে বোধজংনগর ও আরকেনগর শিল্প নগরীতে উৎসাহী যুবাদের পরিদর্শনের জন্য নিয়ে যাওয়া হবে। তিনি জানান, রাজ্যে এখন ১৮টি শিল্প নগরীর মধ্যে ১২টি শিল্প নগরী চালু রয়েছে। রাজ্যের শিল্প নগরীগুলিতে ১৭০টি শিল্প ইউনিট চালু রয়েছে। এরমধ্যে বোধজংনগর শিল্প নগরীতে ৬৭টি ও আরকেনগর শিল্প নগরীতে ১৭টি শিল্প ইউনিট চালু আছে। তিনি জানান, গত ৬ মাসে রাজ্যের শিল্প নগরীগুলিতে ২৩টি শিল্প ইউনিটকে শেড ও জমি দেওয়া হয়েছে। গত ৬ মাসে রাজ্যের শিল্প নগরীতে ৬৮.৪০ কোটি টাকা বিনিয়োগ হয়েছে। তিনি জানান, রাজ্যের শিল্প নগরীগুলিতে চালু থাকা শিল্প ইউনিটগুলি থেকে মাসে প্রায় ৩০ লক্ষ টাকা রাজস্ব পাওয়া যাচ্ছে। সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান জানান, রাজ্যের শিল্পের উন্নয়ন ও প্রসারে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আন্তরিক। সম্প্রতি মুখ্যমন্ত্রী রাজস্থানে এগিয়ে শিল্প উদ্যোগীদের রাজ্যে শিল্প স্থাপন ও বিনিয়োগে আহ্বান জানিয়েছেন। আগামী ২৯ সেপ্টেম্বর আরকেনগর শিল্প নগরীতে একটি আগরবাতি কারখানার উদ্বোধন হবে। সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের এমডি বিশ্বশ্রী বি এবং ওএসডি বিনয়ভূষণ দাস উপস্থিত ছিলেন।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top