News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পরিকাঠামোর উন্নয়ন ও জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী
Image

পরিকাঠামোর উন্নয়ন ও জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী

আগরতলা , ২২ সেপ্টেম্বর : রাজ্যের সার্বিক বিকাশে সরকার বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে। পরিকাঠামোর উন্নয়ন ও জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য এক ত্রিপুরা-উন্নত ত্রিপুরা গড়ে তোলা। আজ মোহনপুর বাজারে সরকারের উন্নয়ন কর্মসূচি নিয়ে এক আলোচনা সভায় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ একথা বলেন। আলোচনা সভায় কৃষিমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার এক ভারত নতুন ভারত গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এই লক্ষ্যেই রাজ্য সরকারও এক ত্রিপুরা-উন্নত ত্রিপুরা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, উন্নয়ন কর্মসূচি ও পরিকাঠামো উন্নয়নের বিষয়গুলি এখন রাজ্যের সমস্ত জেলা, মহকুমা ও ব্লকগুলিতে রূপায়ণ করা হচ্ছে। মোহনপুরে ইতিমধ্যেই দ্বিতল মার্কেট স্টল নির্মাণের কাজ শেষ হয়েছে। মোহনপুরে একটি উন্নতমানের টাউনহল নির্মাণের কাজ চলছে। মোহনপুর মহকুমায় বিভিন্ন বিদ্যালয়ের পাকা ভবন নির্মাণ করা হচ্ছে। ৩টি জিম নির্মাণ করা হয়েছে। আরও নতুন ৫টি জিম নির্মাণ করা হবে। তিনি জানান, মোহনপুরের তুলাবাগানে ইতিমধ্যেই সিন্থেটিক ফুটবল মাঠ নির্মাণের কাজ শেষ হয়েছে। এজন্য ব্যয় হয়েছে ৫ কোটি টাকা। মোহনপুরে পাবলিক লাইব্রেরী নির্মাণের কাজ প্রায় শেষের পথে।

আলোচনা সভায় কৃষিমন্ত্রী বলেন, মোহনপুর মহকুমায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার উদ্যোগ নিয়েছে। মোহনপুরে বেইলি ব্রিজ নির্মাণের কাজ খুব শ্রীঘ্রই সমাপ্ত হবে। এই বেইলি ব্রিজ নির্মাণে ব্যয় হবে ৩ কোটি টাকা। উন্নত যোগাযোগ ব্যবস্থাই এলাকার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডিসি’র কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা, মোহনপুর পুর পরিষদের চেয়ারপার্সন অনিতা দেবনাথ, ভাইস চেয়ারপার্সন শঙ্কর দেব, লেফুঙ্গা বিএসি’র চেয়ারম্যান রণবীর দেববর্মা ও পূর্ত দপ্তরের আধিকারিকগণ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মোহনপুর মহকুমার মহকুমা শাসক সুভাষ মোহনপুর পুর পরিষদের উদ্যোগে এদিন স্বচ্ছতা সেবা কর্মসূচির অঙ্গ হিসেবে একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক বর্জনের জন্য এক সচেতনতামূলক পথনাটক অনুষ্ঠিত হয়।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top