News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মোদী সরকার শুধুমাত্র নিজের ভুল ঢাকার জন্য সংরক্ষণ বিল পাশ করিয়েছেঃ কংগ্রেস
Image

মোদী সরকার শুধুমাত্র নিজের ভুল ঢাকার জন্য সংরক্ষণ বিল পাশ করিয়েছেঃ কংগ্রেস

আগরতলা, ২২ সেপ্টেম্বর।। মহিলা সংরক্ষিত বিল পাশ করিয়েছে কেন্দ্র সরকার। কিন্তু তাতে কারো লাভ নেই। সরকার নিজেই সেই বিল কার্যকর করতে চাইছে না। শুক্রবার সাংবাদিক সম্মেলন থেকে এমনই অভিযোগ করেছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। তিনি বলেন, মোদী সরকার শুধুমাত্র নিজেদের লাভের জন্য জনসমক্ষে এই বিল পাশ করিয়েছে। সামনেই ২০২৪ এর লোকসভা নির্বাচন। তার আগে সরকারের বিভিন্ন ব্যর্থতা ঢাকার জন্যই এই বিল পাশ করানো হয়েছে বলে মোদী সরকারের বিরুদ্ধে এক রাশ তোপ দাগলেন তিনি।

এদিন বিধায়ক আরও বলেন, মহিলা সংরক্ষন বিল নিয়ে আলোচনার সময় এসসি, এসটি ও ওবিসি সম্প্রদায়ের মহিলা জনপ্রতিনিধিদের সংরক্ষণের জন্যও দাবী জানানো হয়েছিল। কিন্তু সরকার কোনো সম্প্রদায়ের কথা ভাবেনি। তিনি আরও বলেন, দেশে প্রায় ৪৫ শতাংশ ওবিসি সম্প্রদায়ের মানুষ রয়েছে। তবে তাদের জন্য বাজেটের বরাদ্ধ অত্যন্ত কম। মোট বাজেটের মাত্র ৫ শতাংশ টাকা ব্যয় করা হয়েছে। তিনি বলেন মোদী সরকারের ষড়যন্ত্রের শিকার হচ্ছেন তারা। এদিনের সাংবাদিক সম্মেলনে বিধায়কের সুদীপ রায় বর্মণের সঙ্গে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।

Releated Posts

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026

অ্যাপভিত্তিক গাড়ি চালককে হেনস্তার অভিযোগে কড়া পদক্ষেপ পরিবহন দপ্তরের, দুই অটোচালককে শোকজ, পুলিশের তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে অ্যাপভিত্তিক (উবার) গাড়ির চালককে হেনস্তা, গাড়ির চাবি ছিনিয়ে…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top