News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর আস্তাবল ময়দানে অনুষ্ঠিত হবে সম্প্রীতি উৎসব
Image

আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর আস্তাবল ময়দানে অনুষ্ঠিত হবে সম্প্রীতি উৎসব

আগরতলা, ২২ সেপ্টেম্বর।। খুম্পুই কালচারাল একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্প্রীতি উৎসব। আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর দুদিন ব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত  হবে বিবেকানন্দ ময়দানে। উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। 

 খুম্পুই কালচারাল একাডেমির কর্মকর্তারা  জানিয়েছেন, এ দুইদিনের অনুষ্ঠানে থাকবে ফ্যাশন শো ,নাচ, গান , উপজাতিদের বিভিন্ন নৃত্য এবং বাঙ্গালীদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকবে বিভিন্ন খাবারের স্টল। যুব সমাজ যেভাবে নেশার কবলে তলিয়ে যাচ্ছে, তাদেরকে সংস্কৃতির প্রতি উৎসাহিত করে সম্প্রতির বার্তা দেওয়াই এই দুই দিনের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য বলেও জানায় সংস্থার কর্মকর্তারা। খুম্পুই কালচারাল একাডেমির সম্পাদক পাঞ্চালি দেববর্মা জানিয়েছেন, এই দুইদিন  ফ্যাশন শো ,নাচ গানের মাধ্যমে শহরবাসীকে আনন্দ প্রদান করা হবে। পাশাপাশি বিভিন্ন খাবারের স্টলসহ এই দুই দিনের অনুষ্ঠানকে আরো  জমজমাট করা হবে। 

যুব সমাজ যেভাবে নেশার কবলে তলিয়ে যাচ্ছেন তাদেরকে সংস্কৃতির প্রতি উৎসাহিত করে সম্পত্তির বার্তা দেওয়াই এই দুই দিনের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য বলেও জানিয়েছেন তিনি।

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top