News Flash

  • Home
  • দেশ
  • কলকাতা থেকে দিঘা যাওয়ার পথে বাস দুর্ঘটনা, আহত ১২
Image

কলকাতা থেকে দিঘা যাওয়ার পথে বাস দুর্ঘটনা, আহত ১২

পূর্ব মেদিনীপুর, ২২ সেপ্টেম্বর (হি. স.) : দিঘার কাছে ফের বাস দুর্ঘটনা। দিঘা-কলকাতা এসি বাসের চাকা ফুটো হয়ে নয়ানজুলিতে পড়ে গেল। আহত হয়েছেন ১০ থেকে ১২ জন বাস যাত্রী। গুরুতর আহত ২ জনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

দু্র্ঘটনাটি ঘটেছে দিঘা-কাঁথি জাতীয় সড়কে। গতকাল রাতে দিঘা থেকে কলকাতা আসার পথে টায়ার পাংচার হয়ে জাতীয় সড়কের পাশে নয়ানজুলিতে পড়ে যায় বাসটি। দুর্ঘটনার জেরে এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে রামনগর থানার পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে এলাকা যানজটমুক্ত করে।

চলতি মাসের শুরুতেই একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। যার রেশ এখনও কাটেনি। সম্প্রতি দীঘা থেকে একটি বেসরকারি বাস যাত্রীদের নিয়ে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি পিক আপ ভ্যান সজোরে বাসটিকে ধাক্কা মারে।

Releated Posts

তেজপুর বিশ্ববিদ্যালয়ে তদন্ত রিপোর্ট প্রকাশের দাবিতে কেন্দ্রের হস্তক্ষেপ চাইলেন পড়ুয়া ও গবেষকরা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): তেজপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে গঠিত বিধিবদ্ধ তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশে বিলম্বের অভিযোগ তুলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top