News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিজ গলায় দা দিয়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা এক যুবকের 
Image

নিজ গলায় দা দিয়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা এক যুবকের 

আগরতলা, ২২ সেপ্টেম্বর।। নিজ বাড়িতে নিজে গলায় দা দিয়ে আঘাত করে গুরুতর আহত এক যুবক। ঘটনা শুক্রবার দুপুরে উত্তর জেলার কদমতলা বাজার এলাকায়। বর্তমানে ওই যুবক আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, বেশ কিছু দিন ধরে বসন্ত রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিল বিধু নাথ নামে ওই যুবক। শুক্রবার সকালে নিজ বাড়িতে কাউকে কিছু না বলে ঘরে থাকা দা দিয়ে নিজের গলায় কোপ বসায় সে।

তার বৌদি তার জন্য ভাত নিয়ে ঘরে গেলে তাকে রক্তাক্ত অবস্থায় ঘরে পড়ে থাকতে দেখে তিনি চিৎকার শুরু করেন। পরিবারের লোকজন সহ আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে নিয়ে আসে কদমতলা হাসপাতালে। আহতের অবস্থা বেগতিক দেখে তাকে রেফার করা জেলা হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তার। জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক থেকে জানা গেছে রোগীর অবস্থা এখনো আশঙ্কাজনিত। তাকে অন্যত্র রেফার করা হতে পারে। 

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top