News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লাকড়ী সংগ্রহ করতে গিয়ে গাছ পরে মৃত্যু এক মহিলার
Image

লাকড়ী সংগ্রহ করতে গিয়ে গাছ পরে মৃত্যু এক মহিলার

আগরতলা, ২২ সেপ্টেম্বর।। বাড়ির পার্শ্ববর্তী এলাকায় লাকড়ি সংগ্রহ করতে গিয়ে গাছ পরে মৃত্যু এক মহিলার। ঘটনার বিবরনে জানা যায়, শুক্রবার বেলা আনুমানিক ১১ ঘটিকায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত সুভাষকলোনী গ্রামপঞ্চায়েতের অধীনে নগদা এলাকায় উজ্বলা দাস ( ৫২ ) নামে এক মহিলা উনার বাড়ীর পাশ্ববর্তী এলাকায় লাকড়ী সংগ্রহ করতে গেছিলেন। সেখানে এক ঠিকেদার গাছ কাটার ফলে একটি গাছ মহিলার গায়ে এসে পরে।  মহিলার অসাবধনতার ফলেই এই দুর্ঘটনা বলে দাবি প্রত্যক্ষদর্শী দের। দুর্ঘটনার পরবর্তী সময় পরিবারের লোকজনেরা মহিলাকে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মহিলাকে চিকিৎসা করার সময় মহিলা মৃত্যুর মুখে ঢলে পরে।  মহিলার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।  মহিলার অস্বাভাবিক মৃত্যুতে সমগ্র এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর সঠিক কারন জানতে তদন্তে নেমেছে শান্তির বাজার থানার পুলিশ।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top