News Flash

  • Home
  • প্রধান খবর
  • জলশক্তি মন্ত্রী কাবেরী নদীর জলবন্টন নিয়ে বিরোধে ন্যায়বিচারের আশ্বাস দিয়েছেন: ডি কে শিবকুমার
Image

জলশক্তি মন্ত্রী কাবেরী নদীর জলবন্টন নিয়ে বিরোধে ন্যায়বিচারের আশ্বাস দিয়েছেন: ডি কে শিবকুমার

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (হি.স) : কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার জানান, কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী, গজেন্দ্র সিং শেখাওয়াত কাবেরী জলবন্টন নিয়ে যে বিরোধের সৃষ্টি হয়েছে সেটি গুরুত্বসহকারে দেখার আশ্বাস দিয়েছেন। বৃহস্পতিবার জাতীয় রাজধানীতে অনুষ্ঠিত বৈঠকে ডি কে শিবকুমার একথা জানান।

রাজ্যের অন্যান্য মন্ত্রীদের সঙ্গে নয়াদিল্লিতে আয়োজিত একটি যৌথ সাংবাদিক সম্মেলনে ডি কে শিবকুমার বৃহস্পতিবার বলেন, কৃষকদের স্বার্থরক্ষা করতে আমরা সবাই একত্রিত হয়েছি। তিনি আরও বলেন, পুরো কর্ণাটক রাজ্য ঐক্যবদ্ধ রয়েছে। তিনি আরও বলেন, আমাদের ফসল নষ্ট হয়ে গিয়েছে। শুধু তাই নয়, আমাদের পানীয় জলের ব্যবস্থা করাও কঠিন হয়ে পড়েছে। তাই আমরা জলশক্তি মন্ত্রীর কাছে আবেদন করেছি যে তিনি যেন বিষয়টি দেখেন। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন যে ন্যায়বিচার করা হবে। আমরা কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীকে আমাদের দুর্দশার কথা জানিয়েছি। তাঁর প্রতিক্রিয়া ইতিবাচকই ছিল। আমাদের আবেদনের শুনানি হবে সুপ্রিম কোর্টে।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top