News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বর্তমান সরকার বিশেষ করে উপজাতি অংশের ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে : মন্ত্রী বিকাশ দেববর্মা
Image

বর্তমান সরকার বিশেষ করে উপজাতি অংশের ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে : মন্ত্রী বিকাশ দেববর্মা

আগরতলা, ২১ সেপ্টেম্বর।। আজ ধলাই ত্রিপুরার হোকুটোইসা (ধুমাছড়া) বরক ইন্টারন্যাশনাল স্কুলের ৫০ আসন বিশিষ্ট বয়েজ হোস্টেলের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন  করেছেন উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা l এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় l উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাবার বোর্ডের চেয়ারপারসন  পাতাল কন্যা জমাতিয়া, বিধায়ক সম্ভু লাল চাকমা, এমডিসি সঞ্জয় দাস সহ অন্যান্য আধিকারিকগণ। বয়েজ হোস্টেলের নবনির্মিত গৃহের আনুষ্ঠানিক উদ্বোধন করে উপজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেন বর্তমান সরকার বিশেষ করে উপজাতি অংশের ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করে চলেছে । হোস্টেলে অবস্থান করে যাতে ছাত্রছাত্রীরা পঠন-পাঠনের সুযোগ গ্রহণ করতে পারে সেজন্য নতুন নতুন হোস্টেল তৈরি করা হচ্ছে। হোস্টেলগুলোর রক্ষণাবেক্ষণ এবং শান্তি শৃঙ্খলা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ওপর তিনি সকলের প্রতি আহ্বান জানান।

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top