News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আসন্ন দূর্গোৎসবকে সামনে রেখে পুর নিগমের বৈঠক
Image

আসন্ন দূর্গোৎসবকে সামনে রেখে পুর নিগমের বৈঠক

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আজ পুর নিগমের কনফারেন্স হলে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আসন্ন দূর্গোৎসবকে সামনে রেখে আজকের এই বৈঠকে অনেকগুলি  সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। 

এদিন মেয়র দীপক মজুমদার বলেন, আসন্ন দূর্গা পূজোর সময় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দশনার্থীরা আসবেন পূজোর আনন্দ উপভোগ করার জন্য। পূজোর আনন্দ উপভোগ করতে আগত দশর্নাথীরা যেন নির্বিঘ্নে পুজো দেখতে পারে সে ব্যাপারে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

 পাশাপাশি আগরতলা পুর নিগমের প্রতিটি ওয়ার্ডে পুজোয় রাস্তাঘাট মেরামতের জন্য ১৬ লক্ষ টাকা করে প্রদান করা হবে। আগামী কাল থেকে প্রতিটি ওর্য়াডে টাকা দেওয়া হবে। তাছাড়া রাজ্যের উন্নয়নের যে কাজ চলছে তাও চলবে বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার।

পুর নিগমের কনফারেন্স হলে আয়োজিত এইদিনের সভায় এছাড়াও উপস্থিত ছিলেন নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কমিশনার শৈলেস কুমার যাদব সহ অন্যান্য কর্পোরেটররা।

Releated Posts

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026

গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরি, পুলিশের জালে তিন অভিযুক্ত

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানী আগরতলার লোটাস ক্লাব সংলগ্ন শিবনগর এলাকায় একটি পণ্যবাহী গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরির…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top