News Flash

  • Home
  • দিনের খবর
  • টানা তিনদিন যৌন নির্যাতনের শিকার ৭ বছরের নাবালিকা, ধৃত বৃদ্ধ
Image

টানা তিনদিন যৌন নির্যাতনের শিকার ৭ বছরের নাবালিকা, ধৃত বৃদ্ধ

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (হি. স.) : ৭০ বছরের বৃদ্ধের লালসার শিকার হতে হল সাত বছরের খুদেকে৷ একবার নয়, পরপর তিনদিন নাবালিকাকে যৌন নির্যাতন করেছে ওই বৃদ্ধ বলে দাবি৷ এ নিয়ে মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে৷ অভিযোগ পেয়েই ওই বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ৷ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। নির্যাতিতা বর্তমানে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷

ধৃত বৃদ্ধ পেশায় অটোচালক৷ একই পাড়ায় বাড়ি নির্যাতিতা খুদের৷ রবিবার মালদা থানায় দায়ের করা অভিযোগপত্রে তার মা জানিয়েছেন, ২০১৬ সালের ১৬ জুন তাঁর মেয়ের জন্ম৷ গত বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ মেয়ে বাড়ির সামনেই রাস্তায় খেলছিল৷ সেই সময় ওই বৃদ্ধ ফুসলে তাঁর মেয়েকে নিজের অটোয় চাপায়৷ অটোর ভিতরেই তিনি মেয়েকে যৌন নির্যাতন করে বলে অভিযোগ৷ এমনকী তাঁর অভিযোগ, মেয়েকে হুমকি দেয় ওই বৃদ্ধ৷ সে বলে, এই ঘটনার কথা কাউকে জানালে বৃ্দ্ধ মেয়েকে খুন করবে৷

অভিযোগকারী নির্যাতিতার মায়ের দাবি, প্রচণ্ড যন্ত্রণা হলেও প্রাণভয়ে মেয়ে এসব কথা কাউকে জানায়নি৷ সেই সুযোগ নিয়ে পরদিন বিকেল সাড়ে চারটে নাগাদ নিজের বাড়িতে নিয়ে গিয়ে ওই বৃদ্ধ তাঁর মেয়েকে ফের যৌন নির্যাতন করে৷ তারপরেও তার লালসা মেটেনি।

অভিযোগ, শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ নিজের বাড়ির গেটের পাশে সে আবারও তাঁর খুদে মেয়েকে যৌন নিগ্রহ করছিল৷ কিন্তু এবার সেই দৃশ্য দেখতে পেয়ে যান তাঁরই প্রতিবেশী এক মহিলা৷ তাঁকে দেখেই নাবালিকাকে ছেড়ে পালিয়ে যায় ওই বৃদ্ধ৷ প্রতিবেশী ওই মহিলা গোটা বিষয়টি তাঁকে জানান৷ তিনি এ নিয়ে মেয়েকে জিজ্ঞেস করলেই সে সমস্ত ঘটনা তাঁকে খুলে বলে৷

গোটা বিষয়টি নিয়ে তাঁরা পাড়ার বয়স্কদের সঙ্গে আলোচনা করেন ৷ শেষ পর্যন্ত রবিবার ওই বৃদ্ধের বিরুদ্ধে তিনি মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন৷ সোমবার ধৃত বৃদ্ধকে মালদা জেলা আদালতে পেশ করা হয় ৷ জেলা আদালতের মুখ্য দায়রা বিচারক বৃদ্ধের জামিনের আবেদন খারিজ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top