News Flash

  • Home
  • প্রধান খবর
  • মিনাখাঁয় ঘর থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ, তদন্তে পুলিশ
Image

মিনাখাঁয় ঘর থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ, তদন্তে পুলিশ

বসিরহাট, ১৭ সেপ্টেম্বর (হি.স) : উত্তর ২৪ পরগণার বসিরহাটের মিনাখাঁ থানার মিনাখাঁ গ্রাম পঞ্চায়েতের বগীরহুলার সাত সকালে উদ্ধার এক যুবকের ঝুলন্ত দেহ । এদিন বাড়ির সদস্যরাই ওই যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান। তারপর তারা মিনাখাঁ থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।

পরিবার সূত্রে খবর, মৃতের নাম সমীরণ মণ্ডল (২৬)। আজ সকালে তাঁরই ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। তারপর তারা মিনাখাঁ থানায় খবর দিলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সমীরণ মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে ঘটনার পুর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে মিনাখাঁ থানার পুলিশ। তবে এটি পারিবারিক বিবাদের জেরেই আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

স্থানীয় বাসিন্দা হাসানুজ্জামান বলেন, “উনি কী কারণে আত্মহত্যা করলেন জানি না। আমরা শুনলাম বাড়িটিতে দরজা বন্ধ করে গলায় দড়ি দিয়েছে। তারপর ওকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে।”

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top