News Flash

  • Home
  • দিনের খবর
  • শিলিগুড়িতে ৩০ কোটি টাকার ব্রাউন সুগার বাজেয়াপ্ত, গ্রেফতার ছয়
Image

শিলিগুড়িতে ৩০ কোটি টাকার ব্রাউন সুগার বাজেয়াপ্ত, গ্রেফতার ছয়

শিলিগুড়ি, ১৭ সেপ্টেম্বর (হি.স.) : শিলিগুড়িতে ৩০ কোটি টাকার ব্রাউন সুগার সহ ধৃত ছয় পাচারকারী । শনিবার রাতে এসওজি ও শিলিগুড়ির প্রধান নগর থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে ব্রাউন সুগার সহ ছয় অভিযুক্তকে গ্রেফতার করেছে।

ধৃতেরা পরিমল রায়, বাবর আলী, গফর আলী, সেলিম শেখ, তাজিবুর রহমান ও কারিবুল ইসলাম। অভিযুক্তদের মধ্যে বাবর, গফর, সেলিম, তাজিবুর ও করিবুল মুর্শিদাবাদের বাসিন্দা এবং পরিমল নকশালবাড়ির বাসিন্দা।
জানা গেছে, মুর্শিদাবাদ থেকে বাবর এবং গফর দু’জনেই ব্রাউন সুগার নিয়ে শনিবার শিলিগুড়ি পৌঁছেছিলেন। ব্রাউন সুগার ডেলিভারির জন্য দার্জিলিং মোড়ের কাছে ঘোরাঘুরি করছিল। এরপর পরিমল রায় তার বাইকে করে ব্রাউন সুগারের ডেলিভারি নিতে আসে। এরপর এসওজি ও প্রধান নগর থানা পুলিশ বাবর আলি, গফর আলি ও পরিমল রাইকে আটক করে। তল্লাশি করে তিনজনের কাছ থেকে দুই কেজি ব্রাউন সুগার উদ্ধার করা হয়। এরপর তিনজনকেই এনডিপিএস আইনে গ্রেফতার করা হয়। একই সময়ে, তিনজনকে জিজ্ঞাসাবাদ করার পরে রাজেন্দ্র নগরে অভিযান চালিয়ে দুই কেজি ব্রাউন সুগার সহ সেলিম শেখ, তাজিবুর রহমান এবং কারিবুল ইসলামকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে মোট চার কেজি ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৩০ কোটি টাকা। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top