News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মোদীর জন্মদিনে উওর জেলা বিজেপি যুব মোর্চার উদ্যোগে পালিত রক্তদান শিবির 
Image

মোদীর জন্মদিনে উওর জেলা বিজেপি যুব মোর্চার উদ্যোগে পালিত রক্তদান শিবির 

আগরতলা, ১৭ সেপ্টেম্বর।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সারা রাজ্য ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে বিজেপি। এরই অঙ্গ হিসেবে উত্তর জেলা বিজেপি অফিসের যুব মোর্চার পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে রবিবার। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কাজ চলছে। তারই অঙ্গ হিসাবে উত্তর জেলা বিজেপি কার্যালয়ে জেলা যুব মোর্চার পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। উত্তর জেলা যুব মোর্চার সভাপতি জয়জিৎ শর্মা জানান দুইজন মহিলা সহ মোট ৭৩ জন এদিন স্বেচ্ছায় রক্তদান করেছেন। এই রক্তদানের পাশাপাশি পথ চলতি মানুষের মধ্যে ফল বিতরণ করা হয়। যুব মোর্চার পক্ষ থেকে জানানো হয় আগামী দুই অক্টোবর অর্থাৎ গান্ধী জয়ন্তী পর্যন্ত যুব মোর্চার বিভিন্ন জনকল্যাণমুখী কার্যকলাপ অব্যাহত থাকবে। তারা জানান,  এমনিতেই উত্তর জেলা যুব মোর্চা সারা বছর সাধারণ মানুষের জন্য উন্নয়নমুখী কাজ নিয়ে ব্যস্ত থাকে। তবে প্রধানমন্ত্রী মোদির জন্মদিন উপলক্ষে এই সময় বিশেষ কর্মসূচি নিয়ে উদ্যোগ গ্রহণ করে কাজ করে যাবে বলে জানিয়েছেন জেলা যুব মোর্চার সভাপতি।

Releated Posts

কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের

আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী

কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top