News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রকাশ্য দিবালোকে এক স্কুল ছাত্রের হাতে খুন এক ব্যবসায়ী 
Image

প্রকাশ্য দিবালোকে এক স্কুল ছাত্রের হাতে খুন এক ব্যবসায়ী 

আগরতলা, ১৭ সেপ্টেম্বর।।রবিবার প্রকাশ্য দিবালোকে মেলাঘর বাজারে এক ব্যবসায়ীকে ছুরিকাহত করল এক স্কুল পড়ুয়া ছাত্র।  ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে গোটা এলাকায়। প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীকে চুরিকাহত করার ঘটনার সাথে সাথে স্থানীয় লোকজন এবং অন্যান্য ব্যবসায়ীরা ঘটনাস্থলে ছুটে আসেন। আহত ব্যবসায়ীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে আঘাত গুরুতর হওয়ায় তাকে মেলাঘর হাসপাতাল থেকে জিবিপি হাসপাতালে রেফার করা হয়। তবে পরিবার সূত্রে জানা গেছে, জিবি হাসপাতালে পৌঁছানোর আগেই রাস্তায় তার মৃত্যু হয়। মৃত ব্যাক্তির নাম বিশ্বজিৎ দেবনাথ। মেলাঘর বাজারে উনার একটি জেরক্স এর দোকান রয়েছে বলে জানা গেছে। 

ঘটনার বিবরণে জানা গেছে, ঘটনার বিবরণে জানা গেছে, আগামীকাল বিশ্বকর্মা পূজা। সেই জন্য নিজ দোকান পরিস্কার করতে বিশ্বজিৎ দেবনাথ দোকানে যান। সেই সময় এক স্কুল পড়ুয়া ছাত্র উনার দোকানে যায় জেরক্স করার জন্য। কিন্তু বিশ্বজিৎ দেবনাথের অভিযোগ ছিল ওই ছাত্র নাকি উনার ব্যস্ততার সুযোগ নিয়ে উনার কাশ বাক্স থেকে ২৫০০ টাকা নিয়ে গেছে। তিনি ওই নাবালকের উপর চড়াও হয়ে তার ব্যাগ খুলে দেখাতে বললে ওই নাবালক স্কুল পড়ুয়া ছাত্র তার ব্যাগ থেকে ছুরি বের করে বারকয়েক বিশ্বজিৎ দেবনাথের শরীরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই রক্তাক্ত হয়ে পড়েন তিনি। তার চিৎকারে আসেপাশের ব্যবসায়ীরা ছুটে এসে ওই নাবালকটিকে আটক করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন এলাকার নবনিযুক্ত বিধায়ক বিন্দু দেবনাথ। তিনি সম্পূর্ণ ঘটনার খোঁজ খবর নিয়েছেন। এদিকে ওই নাবালক নিজেই স্বীকার করেছে যে সে এই ঘটনাটি সংঘটিত করেছে। তার কথায় সেই টাকাগুলি দোকানদারের ছিল না। তার মা তাকে এই টাকাগুলি দিয়েছিল। ওই ব্যবসায়ি তার কাছে টাকাগুলি চাওয়ায় সে তাকে ছুরিকাহত করেছে। ঘটনায় এলাকা জুড়ে তীব্র আতঙ্ক শুরু হয়েছে। স্কুল পড়ুয়া ছাত্রের এধরনের ঘটনায় গোটা এলাকা জুড়ে তীব্র গুঞ্জন সৃষ্টি হয়েছে।

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top