News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রক্তদানের মাধ্যমে মানব ধর্ম পালন করা সম্ভব: মেয়র
Image

রক্তদানের মাধ্যমে মানব ধর্ম পালন করা সম্ভব: মেয়র

আগরতলা , ১৬ সেপ্টেম্বর : রক্তদানের মাধ্যমে মানব ধর্ম পালন করা সম্ভব। একজন মুমুর্ষ রোগীর জীবন বাঁচানোর পাশাপাশি নতুন সম্পর্কে আবদ্ধ হয়। শনিবার উত্তর বাধারঘাট স্থিত উন্নয়ন সংঘের ৭১ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আয়োজিত রক্তদান শিবিরের সূচনা পর্বে একথা বলেন মেয়র দীপক মজুমদার।

তিনি আরো বলেন, রক্তের সংকট মেটাতে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে আহবান করেছে রক্তদান শিবিরে এগিয়ে আসার জন্য। যাতে রক্তের কোন সংকট ব্লাড ব্যাংক গুলির মধ্যে না থাকে। সেদিকে গুরুত্ব দিয়ে বিভিন্ন সামাজিক সংস্থা ও ক্লাব কর্তৃপক্ষ রক্তদান শিবিরে এগিয়ে আসছে বলে জানান মেয়র। এছাড়াও উপস্থিত ছিলেন কর্পোরেটার সম্পা সেন চৌধুরী, ক্লাব সভাপতি প্রণব সাহা, সম্পাদক পার্থ সরকার সহ অন্যান্যরা।
পরে মেয়র সহ অন্যান্য অতিথিরা রক্তদান শিবির ঘুরে দেখে রক্তদাতাদের উৎসাহিত করেন। সামাজিক কাজের পাশাপাশি এলাকার উন্নয়নে সরকারের পাশে থেকে ক্লাব গুলিকে সহায়তা করার আহ্বান জানান মেয়র।

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top