ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর।। এগিয়ে চলোর মতো শক্তিশালী দলের বিরুদ্ধে দুর্দান্ত খেলেছে জুয়েলস এসোসিয়েশন। যদি ও গোলরক্ষকের একটা ভুলের কারণে ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট তুলতে পারে নি জুয়েলস দল। কিন্তু এত ভারী বাজেটের দলের বিরুদ্ধে জুয়েলস ম্যাচে তার সেরাটাই তুলে ধরেছে বলে অভিমত ব্যক্ত করলেন জুয়েলস এসোসিয়েশনের কোচ আবু তাহের। ওভার অল দিনের ম্যাচে জুয়েলস দারুন খেলেছে। এককথায় প্লেনিং ফুটবল যাকে বলে তা ই খেলেছে ফুটবলাররা। দলের দুতিনজন ফুটবলার চলে গেছে। তাদের খামতিটা রয়ে গেছে দলে। এরপর ও যে ফুটবল মাঠে খেললো জুয়েলসের ফুটবলাররা, তা অসাধারণ বলেই অভিমত ব্যক্ত করলেন কোচ আবু তাহের। এদিকে এগিয়ে চলো সংঘের কোচ কর্ণেন্দু দেববর্মা দলের খেলায় খুশি নন। কেন না এগিয়ে চলো তার মানের ফুটবল খেলতে পারে নি বলেই দাবি করলেন তিনি। স্টপার জয়চন্দ্র সিং ম্যাচের শেষ দিকে মাঠে রীতিমতো শো অফ ফুটবল খেললো। এই নিয়ে কোচ ও আক্ষেপ প্রকাশ করলেন।

রাখাল শীল্ড চ্যাম্পিয়নের সঙ্গে ড্রদলের খেলায় খুশি কোচ আবু তাহের
Tags:
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…


















