News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দেশদ্রোহী সরকারের বিরুদ্ধে মানুষকে সংঘটিত করাই বর্তমানে মূল কাজঃ সিআইটিইউ
Image

দেশদ্রোহী সরকারের বিরুদ্ধে মানুষকে সংঘটিত করাই বর্তমানে মূল কাজঃ সিআইটিইউ

আগরতলা, ১৫ সেপ্টেম্বর : রেল ও বিদ্যুৎ বেসরকারীকরণের প্রতিবাদে সরব হল সিআইটিইউ। শুক্রবার মুক্ত ধারা অডিটোরিয়ামে এক দিবসীয় কনভেনশন অনুষ্ঠিত হয়েছে সি আই টি ইউ-র। এদিনের এই কনভেনশনে মোদী সরকারের বিরুদ্ধে সরব হন দলীয় কর্মীরা। বক্তব্য রাখতে গিয়ে সি আই টি ইউ এর রাজ্য কমিটির সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত বলেন, বিজেপি সরকার দেশের সব গুরুত্বপূর্ণ জিনিস বেসরকারি হাতে বিক্রি করে দিচ্ছে। তার কথায়, মোদী সরকার কোন দপ্তর এবং দেশের কোন জিনিসটাকে কত টাকায় বিক্রি করবে তার পরিকল্পনা করছে। তিনি আরও বলেন, রেল স্টেশনগুলি বিক্রির পাশাপাশি তৎসংলগ্ন জমি, রেল কলোনি , মাল শেড , স্টেডিয়াম সহ সবকিছুকেই বেসরকারী হাতে তুলে দিচ্ছে মোদী সরকার। তার কথায়, বেসরকারি হাতে এগুলি দেওয়ার ফলে বিভিন্ন কোম্পানিকে এর কাজের বরাত দেওয়া হবে। ফলে দুই তিনটে কোম্পানি যখন একসঙ্গে কাজ করবে তখন মতের অমিল দেখা যাবে। যার ফলে এর ফল ভুগতে হবে সাধারন মানুষকে। তিনি বিজেপি সরকারকে দেশদ্রোহী সরকার হিসেবে অভিহিত করে বলেন, এই সরকারের বিরুদ্ধে মানুষকে সোচ্চার করাই হচ্ছে এখন মূল কাজ।

এদিন কনভেনশনে উপস্থিত সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে বলেন, বিদ্যুৎ এমন একটি বিষয় তা সভ্যতার বিকাশের প্রধান অংশ। এটিকে বাদ দিয়ে সভ্যতার বিকাশ সম্ভব না। তিনি বলেন মানব সভ্যতার যদি বিকাশ ঘটাতে হয় তবে বিদ্যুতকে বাদ দিয়ে এটি সম্ভব নয়। তিনি আরও বলেন, ১৯৪৭-৪৮ অর্থবছরে বিদ্যুৎ আইন পাশ হয়। এই আইন অনুযায়ী রাজ্য ও কেন্দ্রীয় সরকার বিদ্যুৎ পরিষেবা প্রদান করতে দায়বদ্ধ ছিল। পর্যাপ্ত বিদ্যুৎ সহ বিদ্যুতের বিভিন্ন দিক এই আইনে উল্লেখ ছিল। তবে পরবর্তীকালে বিদ্যুৎ পরিষেবা সরাসরি সরকারের চালাতে অসুবিধা হওয়ায়, কেন্দ্রীয় সরকার সব টাকা বন্ধ করে দেওয়ায় ত্রিপুরায় বিদ্যুতের জন্য কোম্পানি গঠন করা হয় ২০০৫ সালের পয়লা জানুয়ারি। তিনি বলেন, তখন বিদ্যুৎ পরিষেবা ছিল তবে এখন এটিকে বিজেপি সরকার পণ্যে রূপান্তরিত করেছে। বেসরকারি হাতে এই বিদ্যুত পরিষেবা নিয়ে এখন রাজ্যের মানুষ সর্বত্র সমস্যার সম্মুখীন বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, সাধারন মানুষকে জানাতে হবে তাদের সঙ্গে প্রতারনা হবে তবেই সরকারের বিরুদ্ধে গর্জে উতবে তারা। এদিনের এই কনভেনশনে উপস্থিত ছিলেন সি আই টি ইউ রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত, রাজ্য সভাপতি মানিক দে সহ অনান্য নেতৃত্ব।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top