চুরি যাওয়া এক মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ। জানা গেছে, গত তিনদিন আগে বাবুল দেব নামে এক ব্যক্তির মোবাইল বটতলা বাজার থেকে ছিনতাই করে নিয়ে গিয়েছিল ছিনতাইবাজরা। তারপর তিনি পুলিশে লিখিত অভিযোগ জানান। সেই অনুযায়ী পুলিশ সেই মোবাইল ফোনটি ট্র্যাক করা শুরু করেন বলে জানিয়েছেন বটতলা থানার ওসি দেবব্রত বিশ্বাস। তিনি জানান, সেই মোবাইল ফোন ট্র্যাক করে আজ তাদের হদিশ পেয়েছেন। প্রথমে একজনকে আটক করলে পরে তার বক্তব্য অনুযায়ী আরও দুজনকে আটক করেছে পুলিশ। তাদের নাম প্রসেনজিত ভট্টাচার্য, প্রসেঞ্জিত সরকার, শানি কর। বটতলা আউট পোস্ট আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন বটতলা ওসি দেবব্রত বিশ্বাস।

তিনদিনের মাথায় চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ
Tags:
Releated Posts
তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি
আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…
স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী
আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…
৫০ লক্ষ টাকার কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ট্রাক চালক
ধর্মনগর, ১০ জুন: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। অসম-ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৫০…
প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ১২ বছর পূর্তি, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী হিসেবে ৪৩৯৯ দিন পূর্ণ করায় ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে আন্তরিক শুভেচ্ছা…


















