News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দুর্নীতি মুক্ত সরকার চাইলে গুনগত শিক্ষার প্রয়োজন : রতনলাল নাথ 
Image

দুর্নীতি মুক্ত সরকার চাইলে গুনগত শিক্ষার প্রয়োজন : রতনলাল নাথ 

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দুর্নীতি মুক্ত সরকার চাইলে গুনগত শিক্ষার প্রয়োজন। আজ আগরতলাস্থিত টেকনো কলেজ অব ইঞ্জিনিয়ারিং এর আগাম ৩.০ বাৎসরিক  অনুষ্ঠানে একথা বললেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ।

এদিন তিনি বলেন, টেকনো কলেজ অব ইঞ্জিনিয়ারিং কারিগরি শিক্ষার বহুমুখী দিক খুলে দিয়েছে। এ রাজ্যে উন্নত কারিগরি শিক্ষার ক্ষেত্রে তাদের বহুমুখী প্রচেষ্টায় উপকৃত হচ্ছে  ছাত্র-ছাত্রীরা । 

তাঁর কথায়, ২০১৮ সালে ত্রিপুরায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আত্ন নির্ভর ত্রিপুরা গড়তে চিন্তা ভাবনা শুরু করেছিল। এরপর থেকেই রাজ্যে শিক্ষা ব্যবস্হায় আমূল পরিবর্তন এসেছে।

এদিন তিনি আশা ব্যক্ত করেন, কারিগরি শিক্ষার বিভিন্ন বিভাগ থেকে মেধাগত শিক্ষা পর্ব শেষ করে রাজ্যের ছাত্র-ছাত্রীরা দেশ এবং বিদেশের বহু ক্ষেত্রে  প্রতিষ্ঠিত হয়ে ত্রিপুরার নাম উজ্জ্বল করতে সক্ষম হবে।

Releated Posts

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top